নিউজ

ঘন্টায় ১২৫ কিমি বেগে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’, জানুন কখন আঁচড়ে পড়বে উপকূলে

ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। আবহাওয়াবিদরা জানিয়েছেন, করোনা আক্রান্ত মহারাষ্ট্র ও গুজরাট যে নতুন করে এই ঘূর্ণিঝড়ের হানায় বিপর্যস্ত হতে চলেছে সে বিষয়ে কোন সন্দেহ নেই। ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)-র পক্ষ থেকে সতর্কতা জারি করে জানানো হয়েছে যে, এই ঝড় ঘন্টায় আনুমানিক ১২৫ কিমি বেগে বয়ে যেতে পারে। ভূমিভাগে আছড়ে পড়ার সময় কিছুটা আমফানের মতোই থাকবে এর রূপ।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ৩ রা জুন সকাল ৭ টা থেকে দুপুর ১২ টার মধ্যে মহারাষ্ট্রের রায়গড়, হরিহরেশ্বর ও দমনের মাঝখানে কোন অংশে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। ভূমিভাগে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতি ঘন্টায় ১২৫ কিমির আশেপাশে থাকবে বলে জানা গেছে। আবহাওয়া দপ্তর এই ঝড়টিকে অতি শক্তিশালী ঝড়ের তকমা দিয়েছে।

ইতিমধ্যে এই ঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে পশ্চিম উপকূলে। বৃষ্টি শুরু হয়েছে উপকূলীয় অংশে। এর মধ্যে আবার কেরলে বর্ষা ঢুকে পড়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টি শুরু হয়েছে কর্নাটক, মহারাষ্ট্র ও গুজরাটে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর।

পূর্ব উপকূলের মতো পশ্চিম উপকূলকে ঘনঘন ঘূর্ণিঝড়ের দাপট সহ্য করতে হয় না। দীর্ঘদিন পর শক্তিশালী ঘূর্ণিঝড়ের মুখোমুখি হতে হচ্ছে বাণিজ্যনগরী সহ পশ্চিম উপকূলকে। কিন্তু ঘূর্ণিঝড়ের এই সময়টায় সবচেয়ে বিপদে ফেলেছে পশ্চিমের রাজ্যগুলোকে। এমনিতেই এই সময় করোনার সংক্রমণে বিধ্বস্ত এই রাজ্যগুলো। ফলে, একদিকে করোনা সংক্রমণ, অন্যদিকে ঘূর্ণিঝড়ের হানা কিভাবে সামাল দেওয়া যাবে তা নিয়ে চিন্তিত মহারাষ্ট্র ও গুজরাট প্রশাসন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026