বিনোদন

দীর্ঘদিন লকডাউনের জের, ধারাবাহিক ‘রাণী রাসমণি’ এবার কি বন্ধ হয়ে যাবে!

কৌশিক পোল্ল্যে: বেশ কয়েকদিন ধরেই স্টুডিওপাড়ায় গুঞ্জন উঠেছিল জি বাংলার দুই জনপ্রিয় ধারাবাহিক এবার বন্ধ হতে যেতে বসেছে। সবচেয়ে অবাক করা বিষয়, টিআরপি’র নিরিখে এই ধারাবাহিক দুটির জি’এর অন্যতম লোকপ্রিয় মেগাসিরিয়াল। প্রথমটি ‘করুণাময়ী রাণী রাসমনি’ ও দ্বিতীয়’টি ‘নেতাজি’। এই দুই আড়ম্বরপূর্ন সেট-আপে লকডাউন পরবর্তীতেও কম লোক নিয়ে কাজ করা সম্ভব নয় তার উপর দুটি নতুন ধারাবাহিক ‘কাদম্বিণী’ ও ‘ক্ষীরের পুতুল’কে শ্লট দিতে পুরোনো দুটি ধারাবাহিক বন্ধ হবে এমন খবরই পাওয়া গিয়েছিল।

তবে বাধ সাধলো জনপ্রিয়তা। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম সেরা টিআরপি হোল্ড করছে ‘রাণী রাসমণি’। লকডাউনের দিনগুলিতে পুরোনো এপিসোডের পুনঃপ্রচার চললেও এর জনপ্রিয়তার এতটুকু কমতি নেই ফলে সিরিয়াল বন্ধ করলে ক্ষতির মুখেই পড়বে জি বাংলা সেই সম্ভাবনাই প্রবল, কাজেই মতবদল করতে হল চ্যানেল কর্তৃপক্ষকে।

চ্যানেলের হেড সম্রাট ঘোষ স্পটই জানিয়ে দিলেন, লকডাউনের পরও হুট করে শেষ হবে না এই ধারাবাহিক। এরকম একটি আড়ম্বরপূর্ন ধারাবাহিক জি’এর ঐতিহ্য, সেই বাঙালি দর্শকদের আবেগের ও প্রানের শো হয়ে উঠেছে এটি। কাজেই এই সিরিয়ালের বন্ধের প্রশ্নই উঠছে না। প্রসঙ্গত উল্লেখ্য, রাণী রাসমনি ওরফে দিতিপ্রিয়া হয়ে উঠেছেন বাঙালির ঘরের মেয়ে।

যদিও ‘নেতাজি’ নিয়ে এখনও কোনো বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়নি। নতুন সিরিয়ালকে শ্লট দিতে ‘ত্রিনয়ণী’ ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাই প্রবল যদিও স্পট করে কিছুই জানায়নি কর্তৃপক্ষ। তবে আপনার প্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমনি’ এখনই বন্ধ হচ্ছে না সে বিষয়ে নিশ্চিত থাকুন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026