নিউজ

LIVE UPDATE: আনলক ১ -এ ব্যবসায়ীদের সাথে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী

পঞ্চম দফার লকডাউনের প্রথম ধাপ অর্থাৎ আনলক-১ -এ দেশের ব্যবসায়ীদের সাথে ভিডিও কনফারেন্স করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি এই বৈঠকে কি কি বললেন, দেখে নিন-

১) দেশ আনলক ১ ফেজে প্রবেশ করেছে। ইতিমধ্যেই অনেক ক্ষেত্র স্বাভাবিক হবার চেষ্টা করেছে।

২) দেশের আর্থিক বৃদ্ধিকে ফের সঠিক দিশায় ফেরানোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের একাগ্রতা ও প্রতিভার উপর তিনি বিশ্বাস রেখেছেন বলে জানিয়েছেন।

৩) করোনা সংক্রমণ রুখতে সরকার একের পর এক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। লকডাউন দেশে করোনা রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

৪) প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় ৭৪ কোটি মানুষ সুবিধা পেয়েছেন।

৫) সরকার হঠাৎ করে কিছু সংস্কার করেনি। সব কিছু পরিকল্পনা করেই করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

৬) করোনার জেরে অনলাইনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অনলাইন আলোচনাই এখন প্রধান হয়ে উঠেছে।

৭) বর্তমানে কৃষকরা অনেক সুযোগ সুবিধা পেয়েছে। দেশের যে কোনো প্রান্তে এখন কৃষকরা ফসল বেচতে পারছেন।

৮) শ্রমিকদের আয় বাড়ানোর জন্য শ্রমিক আইনের সংস্কার করা হবে। কয়লা ক্ষেত্রকেও বেসরকারিকরণ করা হচ্ছে। এছাড়া কয়লা ক্ষেত্রকেও বন্ধনমুক্ত করার চেষ্টা করা হচ্ছে। এই সিদ্ধান্ত সুদূরপ্রসারী ফল দেবে।

৯) এখন মহাকাশ থেকে পরমাণু সব দিক থেকে বিনিয়োগের দ্বার উন্মুক্ত হচ্ছে।

১০) ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই ব্যবস্থা আরও উন্নতি করবে।

১১) ভারতের কাছে গোটা পৃথিবীর প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে। করোনা সংকটের সময় ভারত ১৫০ টি দেশে চিকিৎসার সরঞ্জাম প্রদান করেছে।

১২) দেশে আমদানি হ্রাস করার চেষ্টা করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026