নিউজ

ফের কলকাতা সহ রাজ্যের একাধিক জেলাতে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস

আজ ও ফের রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা সপ্তাহ জুড়েই কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের শেষে এই ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল ও ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আজ বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

মূলত দক্ষিণ দিকের বাতাস থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে। আর তার জেরেই বজ্রগর্ভ মেঘ তৈরি করে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়াচ্ছে। এদিকে ১ লা জুন থেকেই কেরলে একদম নির্ধারিত সময়ে বর্ষা ঢুকেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্যই রাজ্যে বর্ষার আগমন ঘটবে। আবহবিদদের মতে, উত্তরবঙ্গে ৭ জুন এবং দক্ষিণবঙ্গে ১১ জুন বর্ষা রাজ্যে প্রবেশ করবে।

আজ কলকাতায় সকালে আংশিক মেঘলা আকাশ থাকলেও ধীরে ধীরে তাপমাত্রার পারদ চড়ছে। আজ বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আদ্রতা জনিত অস্বস্তি ও থাকছে। ভ্যাপসা গরমে অস্বস্তিতে পড়েছে শহরবাসী। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬- ৯২ শতাংশ ৷ গত ২৪ ঘণ্টায় কলকাতায় সামান্য বৃষ্টি হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026