নিউজ

সদ্য জন্মানো বাচ্চাকে কোলে তুলে নিজের স্তন পান করালেন এক নার্স

শ্রেয়া চ্যাটার্জি – একটি ফুটফুটে কন্যা সন্তান খিদের জ্বালায় কাঁদছে, অথচ সন্তানটির মা তাকে স্তন্যপান করাতে পারছে না, এরকম পরিস্থিতিতে এক নার্স এগিয়ে এলেন। বাচ্চাটিকে স্তন্যপান করালেন। কান্নাও থেমে গেল নিমেষে। ঘটনাটি ঘটেছে কলকাতার আর. জি. কর মেডিকেল কলেজে। বাচ্চাটি জন্ম নেওয়ার সময় তিনি ছিলেন, আর সারারাত তিনি যখন তার ডিউটি পালন করছিলেন ঠিক সে সময় বাচ্চাটি তারস্বরে চিৎকার করে কাঁদতে থাকে। তিনি জানান এইভাবে একটা বাচ্চার চিৎকার শোনা যথেষ্ট কষ্টকর। তাই তিনি সিদ্ধান্ত নেন তিনি বাচ্চাটিকে দুধ খাওয়াবেন।

সব সময় বাচ্চা প্রসব করার সঙ্গে সঙ্গেই স্তনে দুধ আসে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তখন বাচ্চাটিকে অন্যান্য মায়েদের কাছে নিয়ে যাওয়া হয় দুধ খাওয়ানোর জন্য। কিন্তু করোনা ভাইরাস এর আতঙ্কের জন্য কেউ এই বাচ্চাটিকে সাহায্য করতে চায়নি। কিন্তু নার্সটির পক্ষে এই বাচ্চাটির কান্না সহ্য করার ক্ষমতা ছিল না। তিনি যখন বাচ্চাটিকে স্তন পান করেছিলেন তার স্বামী তাকে ফোন করেছিলেন। তিনি স্বামীকে জানান তিনি সমস্ত রকম পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেই কাজটি করছেন।

প্রতিটি নারীর মধ্যে রয়েছে মাতৃত্বের একটি রূপ। করোনা আতঙ্কের জন্য যখন সকলে এক এক করে বাচ্চাটিকে দুধ খাওয়াতে নাকচ করেছে, ঠিক সেই মুহুর্তে এই নার্স মানুষটি কাছে এগিয়ে এসেছে বাচ্চাদের কান্না শুনে। তিনি যখন স্তন পান করাচ্ছেন, আশা করা যায় তিনিও সদ্যই মা হয়েছেন বা কারো সন্তান খুব বেশি বড় নয়, তাই সেই মাতৃত্বের ভাবনা থেকেই আর শিশুটির কান্না সহ্য করতে পারেননি। অসাধারণ মানবিকতার পরিচয় দিয়েছেন। কোলে তুলে নিয়েছেন সদ্যোজাত শিশুটিকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026