জীবনযাপন

রোজ খাবার পাতে কুমড়ো রাখুন দেখুন ম্যাজিক!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক : কুমড়োর গন্ধের কারণে অনেকেই এটি খেতে পছন্দ করেন না। তবে এর গুনাগুন জানা থাকলে পাতে অবশ্যই কুমড়ো রাখবেন। আসুন তবে জেনে নিই এই সবজিটির উপকারিতা সম্বন্ধে–

১) দৃষ্টিশক্তি ভালো থাকে: কুমড়োর মধ্যে থাকে বিটা ক্যারোটিন যার ফলে কুমড়োর রং কমলা বা হলুদের মতো। ওর মধ্যে থাকা ভিটামিন এ আমাদের চোখের জন্য খুবই উপকারী। এছাড়াও কুমড়োতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।

২) ত্বকের জন্য উপকারী: কুমড়ো ত্বকের জন্য দারুণ কাজ করে। কুমড়োর মধ্যে থাকা বিটা-ক্যারোটিন ত্বককে ভালো রাখে এবং সূর্যের রশ্মির হাত থেকে ত্বককে বাঁচায়। কুমড়ো দিয়ে ফেসপ্যাক বানিয়ে তা মুখে মাখলে ত্বক ভালো থাকে।

৩) ওজন কমায়: আমরা মোটা মানুষ দেখলেই তাকে কুমড়োপটাশ বলি। কিন্তু জানেন কি কুমড়ো খেলে আবার ফ্যাটও দূর হয়। কুমড়োতে রয়েছে প্রচুর পরিমানে ফাইবার যা আমাদের হজমে সাহায্য করে। এরমধ্যে ক্যালোরির পরিমাণ কম রয়েছে যার ফলে ওজন বাড়ার কোনো প্রশ্নই থাকে না।

৪) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: কুমড়োর মধ্যে থাকা ভিটামিন এ আমাদের শরীরকে রোগ জীবাণুর হাত থেকে বাঁচায়। ফলে কুমড়ো খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

৫) ডায়াবেটিসের প্রকোপ কমায়: কুমড়োর মধ্যে শর্করার পরিমাণ থাকে কম এবং এটি শরীরে ইনসুলিনের মাত্রা বাড়ায়। ফলে ডায়াবেটিস থাকে নিয়ন্ত্রণে।

৬) ক্যান্সারের প্রবণতা কমায়: কুমড়োর মধ্যে থাকা বিটাক্যারোটিন শুধু চোখ বা ত্বকের জন্যই নয় এটি ক্যান্সারের জন্য উপকারী। এছাড়াও কুমড়োর মধ্যে উপস্থিত ভিটামিন এ আর ভিটামিন সি কোষের ক্ষত কে দূর করে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026