নিউজ

বিতর্কের মুখে পড়ে মুখ খুললেন টলি অভিনেত্রী নুসরাত জাহান!

বিয়ের পর প্রথম সিঁদূর খেলা আর সেই সিঁদূর খেলাকে কেন্দ্র করেই বিতর্কের মুখে টলি অভিনেত্রি তথা বসিরহাটের তৃনমুল সাংসদ নুসরাত জাহান। কিছুদিন আগেরই বিবাহ বন্ধনে অবদ্ধ হয়েছেন নুসরাত জাহান। বিয়ের পর এই প্রথম তিনি তার স্বামি নিখিলের সাথে চালতা বাগান সর্বজনীননে পুজোর অঞ্জলি দেন। এবং তার ফলে তাকে মৌলবাদী দের তোপের মুখেও পড়তে হয়। এবং এই ঘটনার কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে পরনে লাল পাড়, ঘিয়ে রঙের শাড়ি, মাথা ভরতি সিঁদুর, গায়ে গয়না। এক্কেবারে বাঙালি বধূর মতো সেজে শুক্রবার বিকেলে নুসরাত জাহান কে তার স্বামীর সাথে সিঁদূর খেলায় দেখা যায়।

মহিলাদের গালে সিঁদুর মাখিয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময়ও করেন। নুসরাত মুসলিম ঘরের মেয়ে হলেও বরাবরই পুজোই মাতেন নুসরাত। না খেয়ে অঞ্জলি দিতেন কিন্তু এই বছর একা নয়। স্বামী নিখিলের সাথে অষ্টমীর অঞ্জলি দিলেন নিখিল ঘরনি নুসরাত। এই ঘটনা সংবাদ মাধ্যমে ও নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। এবং বহু বিতর্কের মুখে পড়েন টলিউড অভিনেত্রী তথা তৃনমুল সংসদ নুসরাত জাহান। এছাড়াও তাকে মৌলবাদীদের তোপের মুখে পড়তে হয়েছিল সদ্য নতুন জীবনে পা রাখা নুসরতকে।

একজন মুসলমান পরিবারের সন্তানের এভাবে পুজোতে মেতে ওঠা মানে ইসলাম ধর্মকে অবজ্ঞা করা ছাড়া কিছুই নয় বলে সমালোচনার মুখেও পড়তে হয়েছে বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহান কে।কিন্তু তিনি মৌলবাদীদের কটাক্ষ কে তোয়াক্কা করেননি সেটা সিঁদুর খেলাতেই স্পষ্ট। নুসরাত বলেন – আমি ভীষণ খুশি এভাবে সিঁদুরখেলায় অংশ নিতে পেরে। আমি ঈশ্বরের বিশেষ সন্তান। আমি মানবতাকেই বেশি শ্রদ্ধা করি। বিতর্কে আমি কান দিই না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026