আসন্ন দিল্লি নির্বাচনের আগে বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে তীব্র বিরোধিতা সত্ত্বেও প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালেন কেজরিওয়াল। অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানকে মন্তব্যের অধিকার যে ভারত দেয়নি তা স্পষ্ট জানিয়ে দিলেন কেজরিওয়াল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগে মন্তব্য করেছিলেন পাকিস্তান ইতিমধ্যেই তিনবার ভারতের কাছে যুদ্ধে হেরেছে।
২০১৬ সালের বিমান হামলা এবং গতবছর বালাকোট হামলা ভারতীয় সেনাবাহিনী কে কত শক্তিশালী তারই প্রমাণ দিয়েছে পাকিস্তানকে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের আক্রমণে পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ হুসেন মোদিকে আক্রমণ করে টুইট করেন ভারতবর্ষের অবশ্যই উচিত মোদিকে হারিয়ে দেওয়া, মোদির অদ্ভুত সব দাবি আসলে দিল্লি হারানোর ভয়ে। কাশ্মীর ইস্যুতে ভেতরের ও বাইরের চাপে ভারসাম্য হারিয়েছেন তিনি।
তবে পাকমন্ত্রীর এই আক্রমণের বিরুদ্ধে পাল্টা মন্তব্য করেছেন আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল। তিনি বলেন নরেন্দ্র মোদী যেমন ভারতের প্রধানমন্ত্রী তেমনি তারও মন্ত্রী। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে সন্ত্রাসবাদের সমর্থকদের নাকক গলানো যে একেবারেই মেনে নেবে না ভারত তা স্পষ্ট জানিয়ে দেন কেজরিওয়াল, তিনি বলেন পাকিস্তান শত চেষ্টাতেও ভারতের ঐক্য নষ্ট করতে পারবে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…