আগামীকাল শনিবার পেশ হবে কেন্দ্রীয় বাজেট। নতুন সরকার গঠিত হওয়ার পর প্রথম বাজেট এটি। তার আগে আর্থিক সমীক্ষা হলো। আর তাতে সরকারের জন্যে সুখবরই এলো। অর্থনীতি ঘুরে দাঁড়াবে এমনটাই ইঙ্গিত পাওয়া গেলো বাজেটের আগে হওয়া আর্থিক সমীক্ষায়। শুক্রবার আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। আর্থিক সমীক্ষায় উঠে এলো আগামী বছরের শেষে ভারতের অর্থনীতির বৃদ্ধির হার হতে পারে ৬-৬.৫ শতাংশ। আর এই আর্থিক বছরের শেষে বৃদ্ধির হার থাকতে পারে ৫ শতাংশের আশেপাশে।
২০১৭-১৮ সালে দেশের বৃদ্ধির হার ছিল সর্বাধিক। ২০১৭-১৮ আর্থিক বছরে সামগ্রিক বৃদ্ধির হার ছিল ৭.২ শতাংশ। এবছর সেই বৃদ্ধির কাছেও পৌঁছাতে পারবেনা, এমনকি ২০২০-২১ আর্থিক বছরেও ছোঁয়ার সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। গতবছর বাজেটের আগে আর্থিক সমীক্ষায় দাবি করা হয়েছিল চলতি আর্থিক বছরে আর্থিক বৃদ্ধি ৭ শতাংশ ছাড়িয়ে যাবে। কিন্তু ছাড়িয়ে যাওয়া তো দূর, তার ধারেকাছেও পৌঁছাতে পারেনি আর্থিক বৃদ্ধি। এই আর্থিক বছরে অনেকটাই কমেছে বৃদ্ধির হার।
কিন্তু তারপরেও মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ডঃ কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম আশাবাদী নতুন আর্থিক বছরে বৃদ্ধি অনেকটাই বাড়বে। তবে বৃদ্ধির হার বাড়াতে সরকারকে বিনিয়োগ ও অর্থনৈতিক সংস্কারে নজর দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, শিল্পক্ষেত্রে অনেক বেশি সংস্কার করলে সেখানে বিনিয়োগ বাড়বে। তবে এই আর্থিক সমীক্ষায় একথা স্বীকার করা হয়েছে যে, বিশ্ব জুড়ে আর্থিক মন্দার প্রভাব ভারতীয় অর্থনীতিতেও পড়েছে। এখন দেখা যাক বাজেট পেশের পর নতুন আর্থিক বছরে দেশের বৃদ্ধি কতটা বাড়ে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…