ভারতীয় দল তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। ওয়েলিংটনে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে আরও একটি রোমাঞ্চকর জয় পায় ভারত। আবারও সুপার ওভারে গিয়ে ফয়সালা হলো একটি ম্যাচের। ভারতকে প্রথমে ব্যাটিং করতে আমন্ত্রণ জানানোর পর শুরুতেই সঞ্জু স্যামসন (৮), বিরাট কোহলি (১১) এবং শ্রেয়স আইয়ার (১) এর উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। কে এল রাহুলের ৩৯ এবং মনীশ পান্ডের অপরাজিত ৫০ ভারতকে মোটামুটি একটা সম্মানজনক স্কোর ১৬৫ তে পৌঁছে দেয়।
নিউজিল্যান্ড ইনিংসের শুরু থেকেই ভারতীয় বোলাররা চাপে রাখে তাদের। কলিন মুনরো কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন কিন্তু বিরাট কোহলি একটি অসাধারণ ক্ষিপ্রতায় তাকে রান আউট করেন। শেষ ওভারে ৭ রান দরকার ছিল নিউজিল্যান্ডের কিন্তু শার্দুল ঠাকুর চমৎকার বোলিং করে ম্যাচটি সুপার ওভারে নিয়ে যান। বুমরাহ সুপার ওভারে ১৩ রান দেন যেটি বিরাট এবং রাহুল ৫ বলে সংগ্রহ করে নিয়ে নিউজিল্যান্ডের আবারো একবার হৃদয় ভাঙেন।
ম্যাচ পরবর্তী উপস্থাপনায়, ভারতের হয়ে পরপর দুটি সুপার ওভারের জয়ের তদারকি করা কোহলি বলেছেন যে “প্রথমে রাহুল এবং স্যামসনকে সুপার ওভারে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল তবে শেষ মুহুর্তে রাহুলের সাথে আলোচনা করে পরিকল্পনা পরিবর্তন করা হয় কারন চাপের মধ্যে মাঠে অভিজ্ঞ কাউকে দরকার ছিল তাই তিনি রাহুলের সাথে ব্যাটিং করতে গিয়েছিলেন।” কোহলি আরো বলেছেন “আমি এই দুই ম্যাচ থেকে একটি শিক্ষা পেয়েছি যে, ম্যাচের মধ্যে সবসময় শান্ত থেকে কি ঘটছে সেটার উপর লক্ষ্য রাখা এবং সুযোগ আসলে সেটির সদ্ব্যবহার করা।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…