নিউজ

মোদীর কাছ থেকে আশীর্বাদ চেয়ে শপথ গ্রহন করলেন কেজরিওয়াল

তৃতীয় বার দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে কেজরীওয়াল জানালেন তিনি সকলের মুখ্যমন্ত্রী। যে কোনো পার্টি, ধর্ম, জাতি নির্বিশেষে তিনি সকলের জন্য কাজ করবেন। শপথ গ্রহনের পর তিনি বলেন মানুষ বিজেপিকে ভোট দিয়ে থাকুন বা কংগ্রেসকে, তিনি সকলের মুখ্যমন্ত্রী। সকলেই যে আপ কে ভোট দেবে এমন টা হয় না, কেউ আপকে ভোট দিয়েছেন, কেউ বিজেপিকে। কেউ কংগ্রেসকে ভোট দিয়েছেন, তো কেউ আবার অন্য কোনও দলকে। কিন্তু তিনি যে সকলের মুখ্যমন্ত্রী এবং সকল দিল্লিবাসীর উন্নতি তার লক্ষ্য সেকথাই বলেছেন তিনি। বিগত পাঁচ বছর শুধু কাজ করে গিয়েছেন তিনি। কাজের ক্ষেত্রে কোনও পক্ষপাতিত্ব তিনি করেননা। যারা বিজেপিকে সমর্থন করে তাদের কাজও তিনি পূর্বে করেছেন। বিজেপির এলাকাতেও রাস্তা তৈরি থেকে পানীয় জলের পরিষেবা পৌঁছে দেওয়া, সবই করেছেন তিনি।

এদিন তিনি বিনামূল্যে পরিষেবা দেওয়া নিয়ে তাকে করা আক্রমণের জবাবে বলেন, ভালোবাসার কোন মূল্য হয় না। পৃথিবীতে যা কিছু অমূল্য, তা বিনামূল্যেই দিয়েছেন ভগবান। তাই সরকারি স্কুল, হাসপাতাল প্রভৃতি স্থানে বিনামূল্যে পরিষেবা পাওয়া মানুষের অধিকার। নির্বাচনী প্রচার চলাকালীন কেজরীবালকে উদ্দেশ্য করে তীব্র আক্রমণ করা হলেও তাদের বলা সব কথাকেই তিনি ক্ষমা করে দিয়েছেন। কেজরীবাল বলেন, দিল্লির জন্য আরও অনেক কাজ বাকি।যা তার একার পক্ষে সম্পূর্ণ করা সম্ভব না, সকলে মিলে করতে হবে। সকলের সঙ্গে মিলে দিল্লির উন্নতি করতে চান তিনি। দিল্লিবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন নেতা আসবে যাবে, দল আসবে যাবে, উন্নতির চাবিকাঠি মানুষের হাতেই।

আরও পড়ুন : বারাণসীতে মোদী, দেশের প্রথম বেসরকারি রুটের ট্রেনের উদ্বোধন

শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকেও উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ করেন তিনি, কিন্তু প্রধানমন্ত্রী অন্য অনুষ্ঠানে ব্যস্ত থাকায় আসতে পারেননি বলে জানান তিনি। দিল্লির উন্নতির জন্য প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের কাছেও আশীর্বাদ চেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। ২ কোটি দিল্লিবাসীর কাছে তিনি আর্জি জানিয়েছেন তারা যাকেই ভোট দিয়ে থাকুক না কেন, আজ থেকে সকলেই মুখ্যমন্ত্রীর পরিবার।তাই যে কোন প্রয়োজন নির্দ্বিধায় তাকে স্মরণ করার অনুরোধ করেছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026