নিউজ

রামলীলা ময়দান সেজে উঠেছে জাতীয় পতাকায়, আজ তৃতীয়বারের জন্য শপথ কেজরিওয়ালের

আজ তৃতীয়বারের জন্যে দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রামলীলা ময়দানে আজ শপথ গ্রহণ করবেন তিনি। ইতিমধ্যেই শপথ গ্রহণের প্রস্তুতি শেষ হয়ে গিয়েছে। সমগ্র রামলীলা ময়দান জাতীয় পতাকার রঙে মুড়ে ফেলা হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে কোনো রাজনৈতিক দলের নেতাদের ডাকা হয়নি, বদলে সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবনঃ সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তাঁরা উপস্থিত থাকতে পারবেন না। আমন্ত্রণ জানানো হয়েছে আপের সমর্থক হিসেবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছোট্ট কেজরিওয়ালকেও। শপথ গ্রহণের সময় দলের সদস্যদের জাতীয় পতাকা, দলীয় পতাকা, পোস্টার নিয়ে হাজির থাকার অনুরোধ করা হয়েছে আপের তরফে।

আরও পড়ুন : বারাণসীতে মোদী, দেশের প্রথম বেসরকারি রুটের ট্রেনের উদ্বোধন

জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল শপথ নেওয়ার সময় জাতীয় সঙ্গীত বাজানো হবে। গত সপ্তাহে বের হওয়া দিল্লি বিধানসভার ফলাফলে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে আম আদমি পার্টি। ৭০ টির মধ্যে ৬২ টি আসন জিতে দিল্লিতে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। বিজেপি পায় মাত্র ৮ টি আসন, কংগ্রেস খাতাই খুলতে পারেনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026