নিউজ

পার্শ্বশিক্ষকদের নিয়ে বড়সড় চিন্তা ভাবনা করছেন মুখ্যমন্ত্রী

সম কাজে সম বেতনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে রাজ্যের পার্শ্বশিক্ষকরা। কলকাতার রাজপথে একত্রিত হয়ে আন্দোলনেও সামিল হয়েছেন তাঁরা। এবার সেই আন্দোলনকে মান্যতা দিয়ে পার্শ্বশিক্ষকদের জন্য সুখবর শোনাল রাজ্য। রাজ্য যে পার্শ্বশিক্ষকদের সমস্ত আর্থিক দাবিদাওয়া মিটিয়ে দেওয়ার কথা ভাবছে তা শিক্ষামন্ত্রীর কথাতেই স্পষ্ট হয়ে যায়। রাজ্যের তরফে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পার্শ্বশিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, ‘মুখ্যমন্ত্রী আপনাদের কথা ভাবছেন।’

বারবার রাস্তায় নেমে আন্দোলন না করার পরামর্শ দেন তিনি। রাস্তাকে রাস্তার মতো থাকতে দেওয়ারও অনুরোধ জানান শিক্ষকদের কাছে। পার্শ্বশিক্ষকদের সমস্ত আর্থিক দাবিদাওয়া নিয়ে রাজ্য ভাবনাচিন্তা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এর জন্য রাস্তায় নেমে আন্দোলন করার কোন মানে হয় না বলেও জানান তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আপনাদের রাস্তায় বসে আন্দোলন করার কোন মানে হয় না। মুখ্যমন্ত্রী আপনাদের বিষয়ে ভাবনাচিন্তা করছেন।’ এরপরই পার্শ্বশিক্ষকদের ছাত্রছাত্রীদের বিষয়ে ভাবনাচিন্তা করার পরামর্শ দেন তিনি। বলেন, ‘এবার আপনারা ছাত্রছাত্রীদের কথা ভাবুন।

আরও পড়ুন : তৃনমূলের অনুকরণে ‘বিজেপিকে বলো’ কর্মসূচি আনতে চলেছে গেরুয়া শিবির

শুধু তাই নয়, রাস্তাকে রাস্তার মতো থাকতে দেওয়ারও অনুরোধ জানান তিনি। বলেন, ‘রাস্তাকে রাস্তার মতো থাকতে দিন। রাজপথকে বিক্ষোভ রোড বানাবেন না।’ শিক্ষামন্ত্রীর আশ্বাসে কিছুটা হলেও দুঃশ্চিন্তা কমবে পার্শ্বশিক্ষকদের, এমনই মনে করেন বুদ্ধিজীবী মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026