খেলা

শনিবার ধোনি-রোহিতের লড়াই দিয়ে শুরু IPL 2020

খুব শীঘ্রই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আগামী ২৯ শে মার্চ ওয়াংখেড়ের স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হবে এই মরশুমের আইপিএল। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার হোম সিরিজের শেষ ম্যাচ খেলা হবে ১৮ই মার্চ ইডেনে। তারমানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ খেলার পর ১১ দিনের মধ্যেই আইপিএল খেলতে হবে কোহলিদের। তাই প্রথম ম্যাচটি এই স্টেডিয়ামে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওয়াংখেড়ের এই স্টেডিয়ামেই শেষ বলে ধোনির ছয়ে বিশ্বকাপ জিতেছিল ভারত। এছাড়া ২০১৯ সালের আইপিএলের ফাইনালও এখানে হয়েছিল। এইবার আইপিএলে কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে। আগে ছুটির দিনগুলিতে গ্রুপ লিগের দুটি করে ম্যাচ খেলা হত, কিন্তু এই বার নতুন নিয়মে শনিবারে দুটোর পরিবর্তে একটিই ম্যাচই হবে। কিন্তু রবিবার দুটি করেই ম্যাচ হবে। তবে এবার গতবারের ৪৪ দিনের বদলে খেলা চলবে টানা ৫০ দিন পর্যন্ত।

আরও পড়ুন : ঘোষিত হল IPL-এর সূচি, প্রথম ম্যাচে কঠিন লড়াইয়ের সামনে KKR

আপাতত গ্রুপ লিগের ম্যাচগুলো শুরু হচ্ছে। গ্রুপ লিগের শেষ খেলাটি হবে ১৭ই মে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ানস এর। যদিও নকআউট কবে থেকে শুরু হবে, তার সূচি এখনও প্রকাশ করা হয়নি তবে ফাইনালটি ২৪ শে মে হবে বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026