জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের হামলার ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে এল। যেখাজে পুলিশকে দেখা যাচ্ছে লাঠি হাতে পড়ুয়াদের দিকে এগিয়ে যেতে। পঠন কক্ষে বসে নিজ মনে রয়েছেন পড়ুয়ারা। ৪৯ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, হঠাৎই সেখানে প্রবেশ করে পুলিশ।
এরপর একজন ব্যক্তি ডেস্কের আড়ালে লুকিয়ে যান, আরও একজনকে দেখা যায় পালাতে। এরপর পুলিশ লাঠি দিয়ে মারছে পড়ুয়াদের, এমনই ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওটি টুইটারে প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়াদের একটি দল, ‘জামিয়া কো-অর্ডিনেশন কমিটি।’
আরও পড়ুন : বারাণসীতে মোদী, দেশের প্রথম বেসরকারি রুটের ট্রেনের উদ্বোধন
ভিডিওটিতে পুলিশ রয়েছে ‘রায়ট গিয়ার’ পরনে। এরপর তাদের দেখা যায়, পড়ুয়াদের উপর চড়াও হতে। অনেক পড়ুয়া পালানোর চেষ্টা করে। গত ১৫ ডিসেম্বর সিএএ-র বিরুদ্ধে বিক্ষোভ করে ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে পুলিশ চালায় লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস। এরপর প্রায় ১০০ জনকে গ্রেফতার করে পুলিশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…