নিউজ

বারাণসীতে মোদী, দেশের প্রথম বেসরকারি রুটের ট্রেনের উদ্বোধন

আজ তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। সেই শপথ গ্রহণে আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রধানমন্ত্রী আজ কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির না থেকে নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে যাবেন একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করতে।

আজ বেনারসে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একটি ৬৩ ফুট মূর্তি উদ্বোধন করবেন তিনি। এছাড়া বারাণসীতে ৩০ টির বেশি প্রকল্পের সূচনা করবেন তিনি। এছাড়া বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে একটি ৪৩০ বেডের সুপার স্পেশালিটি হাসপাতালেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বারাণসী থেকেই আইআরসিটিসি’র মহাকাল এক্সপ্রেসের সূচনা করবেন তিনি।

আরও পড়ুন : তৃনমূলের অনুকরণে ‘বিজেপিকে বলো’ কর্মসূচি আনতে চলেছে গেরুয়া শিবির

একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি করবেন তিনি। এটি দেশের প্রথম বেসরকারি ট্রেন, যার উদ্বোধন হবে আজ প্রধানমন্ত্রীর হাত ধরে। এই মহাকাল এক্সপ্রেস উত্তরপ্রদেশের বারাণসীর সঙ্গে মধ্যপ্রদেশের উজ্জয়িনী ও ওমকরেশ্বরকে যুক্ত করবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026