নিউজ

বাড়ির উঠোনেই পঞ্চাশ রকম আমের চাষ, তাক লাগালেন এই দম্পতি

শ্রেয়া চ্যাটার্জি – গ্রীষ্মকাল পড়ে গেছে, আর গ্রীষ্মকাল মানে চারিদিকে আমের গন্ধে ম ম করছে। কেরালার এক দম্পতি নিজেদের বাগানে ফলিয়ে ফেলেছেন প্রায় ৫০ রকমের আমগাছ। আপনি হয়তো ভাববেন এ আবার নতুন কি কথা বিশাল বিশাল আম বাগানে তো এমন কত আমগাছ হয়ে থাকে। একথা ঠিক কথা, কিন্তু একটু জায়গার মধ্যে বড় বড় পাত্র ব্যবহার করে তার মধ্যে আম গাছ ফলানো চাট্টিখানি কথা নয়। কিন্তু কেরালার এর্নাকুলাম এর জোসেফ ফ্রান্সিস ১৮০০ বর্গফুট এলাকার মধ্যেই এমন ঘটনা ঘটিয়ে ফেলেছেন। ৬৩ বছরের জোসেফ আজ থেকে ২০ বছর আগে এই চাষ শুরু করেন। প্রথমে শুরু করেছিলেন গোলাপ চাষ দিয়ে তারপরে অর্কিড মাশরুম এবং শেষ পর্যন্ত তিনি আম চাষ করলেন। যা তার জন্য বেশ সৌভাগ্য ডেকে এনেছিল।

জোসেফ জানান, “আমার মামার বাড়ি কোচিতে সেখানে নানান রকমের গোলাপ চাষ হতো। আর সেই গোলাপ যখন গাছ থেকে তোলা হত তখন তার পুরো কেরালাতে এক অন্যরকম সংগ্রহ ছিল যা, দেখলে চোখ জুড়িয়ে যেত। সেইখান থেকেই উৎসাহিত হয়ে আমি বাড়িতে এসে গোলাপ চাষ শুরু করি।” তারপর জোসেফ প্রচুর মাশরুম চাষ করেছিলেন এবং ভাবলেন আরো কিছু লাভের আশায় আম চাষ করা যায়। কারণ তিনি দেখলেন বড় বড় ব্যাগের মধ্যে আমের আঁটি থেকে গাছ বেরোচ্ছে। তখন তিনি ভাবলেন ব্যাগের মধ্যে যখন বড় বড় আম গাছ তৈরি হচ্ছে তখন তিনি তার উঠোনেই আম গাছ চাষ করতে পারবেন। শুধুমাত্র ব্যাগ ছাড়াও তিনি সিদ্ধান্ত নেন বড় বড় PVC ড্রাম কেটে তার মধ্যে আমের চারা লাগাবেন। তার এত সুন্দর বাগান দেখতে প্রতি রবিবার কিছু না হলেও ২০ জন লোক দেখতে আসেন। তিনি তার আম গাছের চারা বিক্রি করেন যার দাম ২,৫০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকা হয়। তাছাড়া গাছে জল দেওয়ার জন্য তিনি ড্রিপ পদ্ধতি ব্যবহার করেন। আমের পাশাপাশি তিনি পেঁপে, করলা, বাঁধাকপি, টমেটো ইত্যাদি নানা ফল ফলিয়ে থাকেন।

জোসেফ জানান, “আমি প্রথমে ২৫০ রকমের গোলাপ গাছ নিয়ে শুরু করেছিলাম। আর এখন আমি আম চাষ করি। তবে কখনই আমি ব্যাবসায়িক দিক থেকে এটি ভাবিনি কারণ এখনো যা ফসল ফলে সবই আমি আমার বন্ধু পরিবার এবং যারা দেখতে আসেন তাদেরকে বিনামূল্যেই দিয়ে দিই। কারণ এই চাষ আমি আনন্দ সহকারে করি। আমার গাছের ফল সকলকে দিয়ে ও আনন্দ পাই। বর্তমানে এখন প্রত্যেকেরই বাড়িতে জায়গা কম। অল্প জায়গার মধ্যে নিজেদেরই প্রায় ঠাসাঠাসি এ করে থাকতে হয় বিশেষত ফ্ল্যাটবাড়ি গুলিতে। এই সমস্ত ছোট জায়গায় আমগাছ না হোক পছন্দের গাছ লাগানো যেতে পারে। একটু বুদ্ধি খরচ করতে পারলেই আপনি আপনার একটুকরো ফ্ল্যাটকে সুন্দর সবুজ পৃথিবীর এক টুকরো পৃথিবী বানিয়ে ফেলতে পারেন। তার জন্য একটু ইচ্ছা আর বুদ্ধির প্রয়োজন। তাহলেই বাইরের পৃথিবীতে যতই ধূসর হোক ঘরের মধ্যে ঢুকলে প্রাকৃতিক সবাই আপনার শরীর, মন দুটোই সতেজ ও ফুরফুরে থাকবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026