অফবিট

শুক্তো দিয়ে শুরু হয় বাঙালির ভুরিভোজ, জেনে নিন শুক্তোর রেসিপি

শ্রেয়া চ্যাটার্জি – বাঙালির খাদ্য তালিকায় শুরুতেই যে খাদ্যের নাম না বললেই চলে সেটি হলো শুক্তো। পাঁচমিশালি সবজি দিয়ে তৈরি অনবদ্য একটি পদ। তবে এই পদটি অনেক পুরনো পদ। ইতিহাস ঘাটলে এর দেখা মিলবে। ইতিহাস বলছে, পদ্মপুরাণে রয়েছে বেহুলার বিয়ের খাদ্যতালিকায় শুক্তোর নাম ছিল। অন্নদামঙ্গলেও ২২ রকমের নিরামিষ পদের মধ্যে জায়গা করে নিয়েছিল এই বাঙালি খাবার শুক্তো। আগেকার দিনে শুক্তো রান্না হত বেগুন, কাঁচা কুমড়ো, কাঁচকলা, মোচা ইত্যাদি সবজিগুলো বাটা মশলা অথবা মধ্যে বেশ ভাল করে মেখে নিয়ে মিশিয়ে রান্না করা হতো। পরে হিং, মেথি দিয়ে নামিয়ে নেওয়া হতো। শুক্তো কথাটি এসেছে ‘সুকুতা’ থেকে। চৈতন্যচরিতামৃতে ‘সুকুতা’ বলতে এক ধরনের শুকনো পাতা কে বলা হয়েছে। আগেকার দিনে সাধারণত পাতার ব্যঞ্জন কে ‘শুক্তো’ বলা হত।

শুক্তোর উপকরণঃ উচ্ছে বা করলা, কাঁচকলা, বেগুন, পেঁপে, বরবটি, মুলো আদা একটুকরো, মৌরি, সরষে, পোস্ত, কাজুবাদাম সমপরিমাণ। পাঁচফোড়ন 1 টেবিল চামচ নুন পরিমাণমতো, চিনি সামান্য বড়ি কয়েকটা, রাধুনী এক চা-চামচ, তেল পরিমাণমতো, দুধ ১থেকে ২কাপ।

শুক্তো দিয়ে শুরু হয় বাঙালির ভুরিভোজ, জেনে নিন শুক্তোর রেসিপি

প্রণালীঃ সমস্ত সবজি আগে লম্বা আকারে কেটে নিতে হবে। আদা, মৌরি, সরষে, পোস্ত কাজুবাদাম একসঙ্গে ভালো করে মিহি করে বেটে ফেলতে হবে। কড়াইতে তারপরে তেল দিতে হবে তেল গরম করে প্রথমে বড়ি, করলা ভেজে তুলে রাখতে হবে। তারপর সেই তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে আলুর টুকরো ভাজতে হবে। আলু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে, অন্যান্য সবজি দিয়ে ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করার পরে নুন, চিনি দিতে হবে। তারপরে ভাজা সবজি গুলোর উপরে জল দিতে হবে। তারপরে উচ্ছে দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে। সবজি সেদ্ধ মধ্যে ভাজা বড়ি গুলি দিয়ে দিতে হবে। নামানোর কিছুক্ষণ আগে দুধ দিতে হবে। শেষে পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026