বিনোদন

হিন্দিতেই বাজিমাত, ‘বাহুবলী’-এর রেকর্ড ভেঙেছে যশ-এর KGF 2

গতমাসের শেষের দিকেই মুক্তি পেয়েছে এস এস রাজামৌলি পরিচালিত ‘আর আর আর’। এই ছবি মুক্তির আগে থেকেই রেকর্ড ভাঙতে শুরু করেছিল বক্সঅফিসে। এই ছবির হাত ধরেই রাজামৌলি নিজের পরিচালিত আরো এক ছবি ‘বাহুবলি ২’এর রেকর্ড ভেঙে দিয়েছে। এবার মুক্তির আগেই ‘আর আর আর’এর রেকর্ড ভাঙেছে প্রশান্ত নীল পরিচালিত ও যশ অভিনীত ‘কেজিএফ ২’। মুক্তির আগেই বক্সঅফিসে ২০ কোটির ব্যবসা এই ছবির। ১৪’ই এপ্রিল বড়পর্দায় মুক্তি পেল ‘কেজিএফ চ্যাপটার ২’। এই ছবি এই মুহূর্তে যে রীতিমতো বক্সঅফিস কাঁপাচ্ছে, তা বলাই বাহুল্য।

কন্নড় ছবি ‘কেজিএফ চ্যাপটার ২’ বাজিমাত করছে হিন্দিতেই। ৫ দিনের মধ্যেই আবার রেকর্ড ভেঙেছে এই ছবি। হিন্দিতে সবথেকে দ্রুত ২০০ কোটি কামালো ‘কেজিএফ ২’। এর আগে পর্যন্ত এই স্থানে ছিল ‘বাহুবলী ২’। পাঁচবছর আগে মোট ৭ দিনে ২০০ কোটি কমিয়েছিল এই ছবি। তবে এবার সেই রেকর্ড ভেঙে দিলো ‘কেজিএফ ২’। উল্লেখ্য শুধুমাত্র হিন্দিতেই এই ছবি ২৫০ কোটির গণ্ডি পার করেছে। হিন্দিতে এখনো পর্যন্ত মোট আয় ২৫৫ কোটি।

বুধবার এই ছবি বক্সঅফিসে সব ভাষা মিলিয়ে মোট আয় করেছে প্রায় ৩১.৫০ কোটি টাকা। হিন্দিতে- ১৫.৫০ কোটি, কন্নড় ভাষায়- ৫ কোটি, তেলুগুতে- ৪.৮০ কোটি, মালায়ালামে- ৩.৫০ কোটি। এই মুহূর্তে বক্সঅফিসে ‘কেজিএফ চ্যাপটার ২’ রাজ করছে, তা আর আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না।

এই ছবিতে যশ ছাড়াও দেখা মিলছে সঞ্জয় দত্ত, প্রকাশ রাজ, রবীনা ট্যান্ডন, শ্রীনিধি শেট্টি, রামচন্দ্র রাজু, রাও রমেশ ছাড়াও রয়েছেন একাধিক বড় বড় তারকাদের। এই ছবিতে সকলেই রীতিমতো নজরকাড়া অভিনয় করেছেন। কেউ কারোর থেকে কম যাননি। গোটা ছবিটা রীতিমতো ঘোর লাগিয়েছে দর্শকদের। এখন থেকে অনেকেই ‘কেজিএফ চ্যাপটার ৩’এর অপেক্ষায় দিন গোনা শুরু করে দিয়েছেন।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি এখন প্রায়ই টেক্কা দিচ্ছে বলিউডের পাশাপাশি হলিউডকেও, যা রীতিমত চিন্তার ভাঁজ ফেলেছে বহু পরিচালকদের কপালে। অনেকেই এখন ঝুঁকছেন দক্ষিণী তারকাদের দিকে। বলিউডের একাধিক তারকাকে এখন প্রায়ই দেখা যাচ্ছে দক্ষিণী ছবিতে। দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি এখন যে সবদিক দিয়েই বলিউডের থেকে এগিয়ে রয়েছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026