বলিউড

কে এল রাহুলের সঙ্গে ডিসেম্বরই বিয়ের পিঁড়িতে সুনীল কন্যা আথিয়া শেট্টি?

ক্রিকেটের সাথে বলিউড ইন্ডাস্ট্রির অনেক পুরনো সম্পর্ক। একাধিকবার একাধিক ক্রিকেটার নিজের জীবনসঙ্গী বেছে নিয়েছেন তারকা জগৎ থেকেই। এটাও বলা যায়, বলিউডের তারকারা নিজেদের জীবনসঙ্গী বেছে নিয়েছেন ক্রিকেট জগৎ থেকে। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ সংস্থার সূত্রের খবর, খুব শীঘ্রই আন্তর্জাতিক ভারতীয় দলের ক্রিকেটার কে এল রাহুলের সাথে গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউড ইন্ডাস্ট্রির সুনীল কন্যা আথিয়া শেট্টি।

এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট দলের সহ-অধিনায়ক কে এল রাহুল। ম্যাঙ্গালুরুর ছেলে তিনি। কে এল রাহুলকে জামাই হিসেবে পছন্দ সুনীল শেট্টি ও মানা শেট্টিরও। উল্লেখ্য, সুনীল শেট্টি নিজেও ম্যাঙ্গালুরুর টুলু পরিবারের ছেলে। নিজেদের সম্পর্ক নিয়ে কে এল রাহুল ও আথিয়া শেট্টি দুজনেই খোলামেলা। একাধিকবার তারা একসাথে ধরা দিয়েছেন প্রকাশ্যে। সোশ্যাল মিডিয়াতেও একে অপরের প্রতি ভালোবাসা জাহির করতে দেখা গিয়েছে তাদের। একাধিকবার একাধিক জায়গায় পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দিয়েছেন তারা।

জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২২’এর ডিসেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই জুটি। গতবছরই আথিয়া শেট্টির প্রতি নিজের ভালবাসার কথা প্রকাশ্যে জাহির করেছেন কে এল রাহুল। এমনকি সুনীল কন্যার জন্মদিনে তার সাথে রোমান্টিক ছবি পোস্ট করে তার প্রতি নিজের ভালবাসার কথা সোশ্যাল মিডিয়ার পাতাতেই লিখেছিলেন তিনি। তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই আবারো শোরগোল পড়েছে। উল্লেখ্য, বিসিসিআইয়ের কাছেও আথিয়াকে নিজের জীবনসঙ্গী হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। এমনকি সোশ্যাল মিডিয়াতেও একে অপরের প্রতি কমেন্টে ভালোবাসা থেকে থেকেই জাহির করেন তারা।

জানা যাচ্ছে, তারা দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন। তবে গতবছরই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন তারা। তবে এখনই তাদের বিয়ে নিয়ে মিডিয়ার সামনে কথা বলতে নারাজ সুনীল শেট্টি। শোনা যাচ্ছে, ভিতর ভিতর দুই পরিবারের তরফ থেকেই বিয়ের তোরজোর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কয়েকদিন আগেই রণবীর-আলিয়া গাঁটছড়া বাঁধলেন। সেই রেশ কাটতে না কাটতেই এবার কে এল রাহুল ও আথিয়া শেট্টির বিয়ের খবর সামনে এলো। উল্লেখ্য, শেষ ‘মুতিচুর-চাকনাচুর’ ছবিতে নওয়াজুদ্দিন সিদ্দিকির বিপরীতে দেখা মিলেছিল তার। তবে তারপর থেকে দীর্ঘদিন বড়পর্দায় আর দেখা যায়নি তাকে। আপাতত, কে এল রাহুলের সাথে তার বিয়ে নিয়ে চর্চায় অভিনেত্রী।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026