রাজ্য

সরস্বতী পুজোতে বাজছে “খেলা হবে” গান, পুজোর মন্ডপে রাজনীতির রং কুলটিতে

একুশে নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে শেষ কিছুদিনে রাজ্যের রাজনৈতিক দলগুলি তাদের প্রস্তুতি খতিয়ে দেখে নিতে চাইছে। সেই সাথে চলছে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব। যতদিন এগিয়ে আসছে ততই বাংলায় বাড়ছে ভোটের উত্তাপ। সভা মিটিং মিছিল ও বিভিন্ন প্রকল্পের কর্মসূচি নিয়ে একপ্রকার সরগরম বঙ্গ রাজনীতি। এরইমধ্যে সরস্বতী পূজার আসরে লাগলো রাজনীতির রং। কোথাও স্বাস্থ্য সাথী কার্ড এর আদলে তৈরি হয়েছে পূজা মন্ডপ। আবার কোথাও মন্ডপের মাইকে ভেসে আসছে তৃণমূলের “খেলা হবে” গান।

রাজ্যের বিভিন্ন প্রান্তে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আবার কোথাও এমনি মজার ছলে সরস্বতী পুজো আয়োজকরা খেলা হবে গান চালিয়েছে। বিভিন্ন ভিডিওতে তা ধরা পড়েছে এবং সেই সব ভিডিওতে রাজনীতির উর্ধ্বে থাকা খুদেরাও তারিয়ে উপভোগ করেছে। তারা খেলা হবে গানে তুমুল নেচেছে। এই বিষয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সম্পাদক চিন্তাহরণ চট্টোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম কি প্রকল্প গুলি ব্যাপক জনপ্রিয় হয়েছে বাংলার মানুষের মধ্যে। নির্বাচনী দামামা বাজাতে বাংলার মানুষের কাছে এখন ফেভারিট খেলা হবে গান। মানুষের ভালো লেগেছে তাই তারা মণ্ডপে খেলা হবে গান বাজিয়েছে।

অবশ্য পুজোর মন্ডপে রাজনৈতিক গান নিয়ে তীব্র সমালোচনা করেছেন কুলটির মন্ডল বিজেপি সহ-সভাপতি সন্তু বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্লাব গুলিকে দান দিয়ে তাদের কিনে নিয়েছে। তাই তার অনুরাগীরা সব মাইকে রাজনৈতিক গান বাজাচ্ছে। তবে গান বাজিয়ে নির্বাচনে জেতা যাবে না। আসল খেলা খেলবে জনগণ আর ইভিএম।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026