বিনোদন

Khelaghor: শাড়ির বদলে জিন্স-টপ পড়ে ইংরেজি গানে দুর্দান্ত নাচ শান্টুর বউ পূর্ণার! রইলো ভিডিও

গত বছর নভেম্বর মাসের শেষে স্টার জলসায় শুরু হয় পাড়ার এক গুন্ডার হঠাৎ করে বড়লোক বাড়ির মেয়ের সাথে বিয়ে হওয়া একটি গল্প। শ্রেণিবৈষম্যের প্রেক্ষাপটে অন্য ধাঁচের প্রেমের গল্প বলতেই এই খেলাঘর ধারাবাহিক শুরু হিয়। ভাগ্যের কারণেই শান্তু ও পূর্ণার জীবনে আসে নানা ঘটনা। শান্তু স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতার পোষা গুন্ডা। আর পূর্ণা একটি বড়লোক বাড়ির মেয়ে। পূর্ণার বাড়ি থেকে একটি ভালো পাত্রের জন্য বিয়ে দিতে চায়। বিয়ে ঠিক হয়, কিন্তু বিয়ের আগেই আচমকা শান্তুর সাথে বিয়ে হয়ে যায়।

প্রথম বার একজন মানুষের সঙ্গে দেখা, এবং তাঁর সঙ্গেই পূর্ণার বিয়ে হয়। বিয়ের পর শান্তুর সাথেই সংসার করতে চলে আসে এক্কেবারে বস্তিতে। সংসার করার সময় পূর্ণা শপথ নেয় শান্তুকে সে ভালো করবেই। এই নিয়ে বেশ টানটান পর্ব শুরু হয়। খুব স্বল্প সময়ে এই ধারাবাহিক বেশ জনপ্রিয় হয়ে ওঠে। টিআরপিতেও থাকে বেশ ভালো। এখন পূর্ণার ভালোবাসায় শান্তু ভালো ছেলেতে পরিণত হয়েছে। এই জুটিকে দর্শকও অনেক ভালোবাসা জানিয়েছে।

সকলের প্রিয় পূর্ণার ভালো নাম হল স্বীকৃতি। অভিনেত্রীর পাশাপাশি এই মেয়ে কলকাতার জনপ্রিয় মডেল। ‘পি.সি.চন্দ্র গোল্ডলাইট দিভা’ সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে গ্ল্যামার জগতে পা রাখেন স্বীকৃতি। এই প্রতিযোগিতায় স্বীকৃতি ফার্স্ট রানার আপ হয়েছিলেন। এরপর দীর্ঘ সময় তিনি র‍্যাম্প মডেলিং করেছেন। অভিনয়ের পাশাপাশি স্বীকৃতি একজন দক্ষ নৃত্যশিল্পী আর গান ও গায়।

স্টার জলসার বিখ্যাত ধারাবাহিক ‘খেলাঘর’ এ পূর্ণাকে সবসময় ইন্ডিয়ান লুক অর্থাৎ শাড়িতে বেশি দেখা গেলে বাস্তবে তাঁকে চেনা যায়না। বাস্তবে বেশ স্টাইলিশ অভিনেত্রী। তা অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পেজ দেখলে বোঝা যায়। শাড়িতে মিষ্টি মেয়েটা নিজের ফ্যাশন সেন্সে কাঁপিয়ে দিলেন নেটপাড়া। স্বীকৃতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ ভালোই সক্রিয়। তাঁর অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়।

সম্প্রতি অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও আপলোড করেছেন। যা দেখে নেট দুনিয়া বেশ হইচই পড়ে যায়। এই ভিডিয়োতে তাকে দেখা গেল সাদা টি-শার্ট আর গ্রে কালারের জিন্স পরে নাচতে। ইংরেজী গানে চুটিয়ে নাচলেন সকলের প্রিয় পূর্ণা। আর ক্যাপশনে লিখেছেন, ‘নাচ আমাকে আনন্দ দেয়’। অভিনেত্রীর অসাধারণ নাচ আর এক্সপ্রেশন দেখে অনুগামীরাও ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও পোস্ট। প্রত্যেকেই স্বীকৃতির নাচের প্রশংসা করেছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026