বিনোদন

কৃষ্ণকলির জায়গা নিচ্ছে উমা! ধারাবাহিক শুরুর আগেই বয়কটের ডাক দিলেন শ্যামার অনুগামীরা

বাংলা বিনোদন জগতের অন্যতম অঙ্গ হল ধারাবাহিক। তাই সূর্য অস্ত যেতেই বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই সমস্ত কাজ সেরে টিভির রিমোর্ট নিয়ে সবাই মিলে বসে পড়েন টিভির পর্দায়। তাই বছরের পর একই ধারাবাহিকের পাশাপাশি দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে নিত্য নতুন আঙ্গিকে গল্প বলার চেষ্টা করেন চ্যানেল কর্তৃপক্ষ। সম্প্রতি জি বাংলায় শুরু হতে চলেছে এমনই একটি নতুন ধারাবাহিক উমা।

তবে এই ধারাবাহিকের পথচলা শুরু হয়নি। তার আগেই এই ধারাবাহিক বাধা পেতে চলেছে। সবেমাত্র পথচলার দিনক্ষণ ঠিক হয়েছে আর তাতেই বিতর্কে নাম জড়িয়েছেন জি বাংলার নতুন ধারাবাহিক উমা। ক্রিকেটপ্রেমী এক মেয়ের কাহিনি নিয়ে আসতে চলেছে সুশান্ত দাসের প্রযোজনা সংস্থা টেন্ট সিনেমার এই নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকের চিত্রনাট‍্যের থেকেও বেশি নতুন ধারাবাহিকের নায়ককে নিয়ে বেশি উত্তেজনা রয়েছে নেটিজেনদের মনে। কারণ এই প্রথম কোনো অভিনেতাকে একই সঙ্গে দুটি সিরিয়ালে লিড রোল করতে দেখা যাবে।

উমার নায়ক আর কেউ নন সকলের প্রিয় নীল ভট্টাচার্য। নীল কৃষ্ণকলিতে নিখিল আর উমাতে অভিমন্যু দুই চরিত্রে একসাথে অভিনয় করবেন। অনেকদিন আগেই এই কথা জানতে পেরে নীলের অনুগামীরা বেশ খুশি হন। এই প্রথম টেলিভিশনের ইতিহাসে এক অভিনেতা দুই ধারাবাহিকে লিড চরিত্রে কাজ করবেন। ইতিমধ‍্যেই প্রকাশ‍্যে এসে গিয়েছে সিরিয়ালের জমজমাট প্রোমো। দেখানো হয়েছে শুরুর দিনক্ষণও। তবে এই দিনক্ষণ প্রকাশ্যে আসতে গন্ডোগোল।

কারণ এবার এক অভিনেতা দুই ধারাবাহিকে অভিনয় করলেও দুই ধারাবাহিকের প্রতিদ্বন্দ্বীতা শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ এই নতুন ধারাবাহিক উমা জায়গা করতে চলেছে কৃষ্ণকলির সময়েতে। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে সোম থেকে রবি উমা সম্প্রচারিত হবে। আর কৃষ্ণকলির সময় পাল্টাতে চলেছে আর তাতেই ক্ষুব্ধ কৃষ্ণকলির অনুগামীরা।
আর গণ্ডগোলটা বেঁধেছে সেখানেই। গত তিন বছর ধরে সন্ধ‍্যা সাতটার স্লটটি বুক ছিল কৃষ্ণকলির নামে। কিন্তু তাকে সরিয়ে এখন সেখানে জায়গা করে নিচ্ছে এই নতুন ধারাবাহিক। উমার দিনক্ষণ ঠিক হতেই ধারাবাহিক বয়কটের ডাক।

কৃষ্ণকলির সময় পরিবর্তন হওয়াতে সোশ্যাল মিডিয়াতে বহু নেটিজেন নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। কেউ কেউ লিখেছেন তাঁরা নতুন সিরিয়াল উমা বয়কট করবেন। আবার কেউ লিখলেন, নতুন ধারাবাহিকের বস্তা পচা কনটেন্ট নিয়েও। একজন লিখেছেন ‘এক জিনিস আর কতোবার দেখাবে? ব্যাডমিন্টন,ফুটবল আর এবার ক্রিকেট।’ আবার কেউ লিখেছেন দুই সিরিয়ালের নায়কের উদ্দেশ্যে লিখেছেন ‘এতদিন দৌড়াতো শ্যামার গান গাওয়ার পিছনে, এবার দৌড়াবে উমার ক্রিকেটের পিছনে। আবার কেউ লিখলেন, শ‍্যামা নিখিলের জুটি ভেঙেছেন নীল নিজে। যে নায়ক অনুরাগীদের দাম দেয় না অনুগামীরাও তার সিরিয়াল দেখবে না।

উমা’-তে প্রধান চরিত্রে অভিনয় করবেন নবাগতা সিঞ্জিনী চক্রবর্তী। এই সিরিয়ালের হাত ধরেই অভিনয় জগতে হাতেখড়ি হবে তাঁর। আদতে সিঞ্জিনী একজন পেশাদার মডেল। এখন প্রশ্ন হল সিঞ্জিনি কি তিয়াসার মতো নিজের অভিনয় দিয়ে সকল নীতি পুলিশের মুখ বন্ধ করতে পারবে? তা এখন জানা না গেলেও সময় বলবে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026