বর্তমানে স্টার জলসার চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম হল ‘খড়কুটো’। ঘড়িতে সন্ধ্যে ৭.৩০ বাজলেই বাঙালি বসে যাচ্ছে টিভির সামনে ‘খড়কুটো’ চালিয়ে।টেলিভিশনের এই জনপ্রিয় জুটির ভালোবাসা-মাখা দৃশ্য আর মুখোপাধ্যায় পরিবারের একাত্মবোধ আর ভালোবাসা মন ছুঁয়ে যাচ্ছে সকল দর্শকের। আর তাই তো এই ধারাবাহিক সারা বাংলার মা কাকিমার এত প্রিয়।
তবে এবার গল্পে এল খুব বড় ট্যুইস্ট যা দেখে সকলের চক্ষু চড়কগাছ। বেশ কয়েকদিন ধরে গুনগুনের দিদি তিন্নি, যে কিনা সৌজন্যের সহকর্মী, তাঁকে নিয়ে বেশ ঝামেলা চলছে পুরো পরিবারে। বিজয়ার দিন বাবিনের হাত থেকে সিঁদুর গিয়ে পড়ে তিন্নির মাথায়। আর তারপরই তিন্নি পাগল হয়ে বাবিনকে নিজের কাছে পাওয়ার জন্য। আর নিজেদের বৈবাহিক সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ কোনোভাবে মেনে নিতে পারছে না গুনগুন। অন্যদিকে পিসিমণির মেয়ের এমন কাজ দেখে ঝামেলা লেগেছে পরিবারের মধ্যেও।
তবে, গুনগুন নিজের ক্রেজির হয়ে কথা বলে। তবে সে সবচেয়ে বেশি অবাক হয় যখন সৌজন্য মিথ্যে কথা বলে সে ইনস্টিটিউটে আছে। কিন্তু পটকা অ্যান্ড বাকি হুল্লোড় গ্রুপ গুনগুনকে নিয়ে সেখানে পৌঁছলে বুঝতে পারে পুরোটাই ছিল বাবিনের মিথ্যে কথা। অন্যদিকে ফোনেও সৌজন্য বারবার পটকাকে বলতে থাকে সে রাতে কোথায় আছে জানাতে পারবে না কাউকে। আর তারপরই সক্কলে তিন্নির বাড়ি যায়। আর সেখানেই তিন্নিরই বেডরুমে পাওয়া যায় সৌজন্যকে বেশ ঘনিষ্ঠ অবস্থায়। যদিও সৌজন্য নিজের থেকে নয় বরং তিন্নি জোর করে জড়িয়ে ধরেছিল তিন্নি। কিন্তু, পরিবারের সকলকে সৌজন্য মিথ্যে কথা বলার জন্য অবিশ্বাস করতে থাকে সৌজন্যকেই।
সবকিছু দেখে হতবাক হয়ে যায় গুনগুন। সে কাঁদতে কাঁদতে পটকাকে বলে বাড়ি ফেরার কথা। বাবিন বারবার গুনগুনের সাথে একা কথা বলতে চাইলেও পটকা, মিষ্টি কেউই তার সাথে কথা বলতে দেয়না। বরং পরিবারের সকলকে, এমনকী স্ত্রীকেও মিথ্যে কথা বলার জন্য তাঁকে সকলে নানান বিরূপ মন্তব্য করে বসে। যদিও এভাবে গুনগুন আর সৌজন্যের পাশে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ কোনোভাবে মানতে পারছে না দর্শকও। এত ভালো একটা জুটির ভালোবাসকে এই ভাবে নষ্ট করে দেওয়ার জন্য ফের নিশানায় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। এমনকী, ধারাবাহিক দেখা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এবার এটাই দেখার গুনগুন সৌজন্যের ভুল বোঝাবুঝি কি দূর হবে নাকি আরো বেড়ে যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…