বিনোদন

Sreelekha Mitra: বয়স নিয়ে ট্রোলিং এর মোক্ষম জবাব, পাকা চুলের ছবি দিলেন শ্রীলেখা

শ্রীলেখা মিত্র টলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। বহু বছর ধরে টেলিভিশন এবং সিনেমাতে দাপটের সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী। এই অভিনেত্রীর বয়স বাড়লেও চিররঙিন থাকতে ভালোবাসেন। টলিপাড়ার অন্যতম ঠোঁটকাটা অভিনেত্রীর মধ্যেও শ্রীলেখার নাম আসবে। তিনি বরাবর সোজা কথা সোজাভাবে বলতে বেশি ভালোবাসেন। অভিনেত্রী বহুবার যৌনতা, প্রেম, পরকীয়া নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি।

রবিবার সোশ্যাল মিডিয়ায় নিজের একটা সেলফি ছবি শেয়ার করলেন অভিনেত্রী। নো ফিল্টারে বড্ডো বিশ্বাসী তিনি বরাবরই। তাই মেকআপ ছাড়া ঘরের পোশাকেও প্রায়শই সেলফি পোস্ট করে থাকেন। এবারেও তাই দিলেন সাথে এবার ছিল তাঁর পাকা চুল। আর এই ছবি দিয়ে তিনি বুঝিয়ে দিলেন শুধু চুল না, পাকছে তাঁর বুদ্ধিও। তাই তো এদিন সকল ট্রোলারদের জন্য বিশেষ বার্তা শেয়ার করলেন

রবিবার সোশ্যাল মিডিয়াতে নিজের একটি মিষ্টি ছবি শেয়ার করে শ্রীলেখা লেখেন, ‘আমার মাথার সাদা অংশ (আমার পাকা চুল) হ্যাঁ আমার বয়স বাড়ছে আপনাদেরই মতো। আর সাথে বুদ্ধিও বাড়ছে। বেড়েছে ধৈর্য, পেয়েছি প্রশংসাও। তবে বন্ধু কমেছে, শত্রু বানিয়েছি আর কিছু অর্থ উপার্জন করেছি। সুতরাং আমাকে ‘বয়স নিয়ে কটাক্ষ’ করার আগে আমার একটু প্রশংসা করুন। আর নিজেকে জিজ্ঞেস করুন কেন আমায় নিয়ে এত পাগল আপনারা? বাজারে থুরি রাজ্যে কি রাজকন্যে কম পড়েছে?’ অনেকে এই ছবি দেখে হাসাহাসি করলেও অনেকে প্রশংসা করেছেন। এর আগেও শ্রীলেখাকে ‘বুড়ি’, ‘থলথলে বউদি’, ‘কম-রেট’র মতো নানা কটুক্তি শুনতে হয়েছে৷ কোনোদিন চুপ না থেকে যথাযথ উত্তর দিয়েছেন। এবারেও নিজের বয়স নিয়ে হাসি মুখে জবাব দিলেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026