স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘খড়কুটো’-এর টিআরপি এই মুহূর্তে যথেষ্ট ভালো। সৌজন্য ও গুনগুনের প্রেমকাহিনী পৌঁছে গেছে ঘরে ঘরে। মধ্যবিত্ত পরিবারের ছেলে সৌজন্য ও ধনী পরিবারের মেয়ে গুনগুনের বিয়ের দৃশ্য দর্শকদের মনোরঞ্জন করেছে। ‘খড়কুটো’-র গ্রহনযোগ্যতার কারণে ‘খড়কুটো’-র হিন্দি রিমেক করার কথা ভাবছে সিরিয়ালটির প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’। ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল ব্যানার্জী (Shaibal Banerjee) ও লীনা গাঙ্গুলি (Leena Ganguly) খুব শীঘ্রই মুম্বই পাড়ি দিচ্ছেন ‘খড়কুটো’-র হিন্দি রিমেক তৈরী করার জন্য। মুম্বইতে চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হতে চলেছে ‘খড়কুটো’-এর হিন্দি রিমেকের প্রি-প্রোডাকশন। প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে অন্তত তিন-চার মাস লাগবে বলে জানিয়েছেন লীনা।
লীনা বলেছেন, গুনগুন ও সৌজন্য-র ভূমিকায় হিন্দিভাষী নতুন বাঙালি প্রতিভা তাঁর পছন্দ। তবে মুম্বইয়ের বাঙালি ছেলেমেয়েদের নিয়ে কাজ করতে চান তিনি। লীনা জানিয়েছেন, ‘খড়কুটো’ ও ‘ইচ্ছেনদী’-র হিন্দি রিমেক করা হবে।
এর আগে ‘শ্রীময়ী’, ‘মোহর’, ‘কে আপন কে পর’-এর হিন্দি রিমেক করা হয়েছে। তবে হিন্দি রিমেক করতে গিয়ে চিত্রনাট্যও কিছুটা পরিবর্তিত করতে হয়। ‘পটলকুমার গানওয়ালা’ ও ‘ভুতু’-র হিন্দি রিমেকের সময় এই ধরনের পরিবর্তন হয়েছিল। তবে নিত্যনতুন হিন্দি কনসেপ্টের ভিড়ে ‘খড়কুটো’-এর হিন্দি রিমেক কতটা জায়গা করে নিতে পারে, এখন সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…