নিউজ

নর্দমায় পড়ে স্বাস্থ্যসাথী কার্ডের গুচ্ছ গুছ ফর্ম, অভিযোগের তির বিজেপির দিকে

পূর্ব মেদিনীপুর: সরকারি স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) কার্ডের ফর্ম গুচ্ছ গুচ্ছ পরে নর্দমায়! তাও আবার পূরণ করা ফর্ম! সরকারের (Govt) গাফিলতির জন্য এই ঘটনা? কটাক্ষ করে গেরুয়া শিবির। পাল্টা জবাব দেয় তৃণমূল (TMC), বিজেপির (BJP) চক্রান্ত ঘটেছে এটি।

শনিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলের সিনেমা মোড়ের পরিতক্ত এলাকায় ঘটে এই ঘটনা। শনিবার সকালে কয়েকজন এলাকাবাসী সিনেমায় দেখতে পান গুচ্ছ গুচ্ছ কাগজ পড়ে। কিসের কাগজ সেটি জানার জন্য কৌতূহলবশত সেগুলি তুলে দেখেন তারা, পূরণ করা স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম। ঘটনাস্থলে অবস্থিত এলাকাবাসীদের সূত্রের খবর, যতটা পরা গেছিল তার মধ্যে বেশিরভাগই ফর্মেই লেখা পূর্ব মেদিনীপুরের রামনগর ১ ব্লকের ঠিকানা।

এই ঘটনা নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে বিজেপি দল বলে, সরকারের চূড়ান্ত গাফিলতির নিদর্শন পাওয়া গেল এই ঘটনা দিয়ে। স্বাস্থ্যসাথী কার্ড আসলে কোন কাজেরই নয় সেটি বুঝতে পেরেছে সাধারন মানুষ। বিশ্বাসঘাতকতা করেছে রাজ্য সরকার সাধারণ মানুষের সাথে, নিন্দা করেন বিভিন্ন বিজেপি কর্মী। অন্যদিকে পাল্টা জবাব দেয় তৃণমূল। বিজেপি সরকারের চক্রান্তে ঘটেছে এই ঘটনা বলে তাদের দাবি। জনগণদের ভুল চিন্তা ভাবনা মাথায় ঢোকানোর জন্য কিছু ফ্রম নর্দমায় ফেলে বোঝাতে চাইছেন যে স্বাস্থ্যসাথী কার্ড এর পরিষেবা আসলে মরীচিকা, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড এর সুবিধা পাচ্ছেন রাজ্যের ১০ কোটি মানুষ।

বিজেপি ‘আয়ুষ্মান ভারত’ নিয়ে মাতামাতি করলেও, তার ৪০% প্রিমিয়াম রাজ্য সরকারকেই দিতে হচ্ছে। আর এদিকে স্বাস্থ্য সাথীকার্ডে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন সাধারণ মানুষ, এই জ্বলছে বিজেপি। সরকারকে কালিমালিপ্ত করার জন্য চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বিজেপি, বলেন তৃণমূল কর্মীরা

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026