খেলা

ক্রিকেটপ্রেমীদের আজ খুশির দিন! দেড় বছর পর দর্শক মুখরিত হল বাইশ গজ

চেন্নাই: প্রায় দেড় বছর পর ফের দর্শক ফিরল ভারতীয় ক্রিকেটে (Indian Cricket)। শেষবার কলকাতায় (Kolkata) বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে গোলাপি বলের (Pink Ball) একমাত্র টেস্টে (Test) দর্শকরা মাঠে খেলা দেখতে পেরেছিলেন। এরপর ২০২০-র শুরুর দিকে নিউজিল্যান্ড (Newziland) সফরে চলে যায় ভারত (India)। সেখান থেকে খেলে ফেরার পরেই করোনার (Coronavirus) কারণে ক্রিকেট সহ সমস্ত খেলাধুলোই বন্ধ হয়ে যায় দেশে। সেই পরিস্থিতি কেটেছে।

প্রথম টেস্টের কিছুদিন আগেই আউটডোর স্পোর্টসের ক্ষেত্রে দেশের সমস্ত স্টেডিয়াম খোলার অনুমতি দেয় কেন্দ্রীয় সরকার। প্রথম টেস্টের আগে সময় কম থাকায় দর্শক প্রবেশ বন্ধ থাকে। কিন্তু দ্বিতীয় টেস্টের আগে থেকেই টিকিট বিক্রি শুরু হয়ে যায়। প্রায় ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেয় তামিলনাড়ু রাজ্য সংস্থা।

টিকিট বিক্রির সময় থেকে দর্শকদের ব্যপক উন্মাদনা প্রকাশ পায়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে, সামাজিক দূরত্ববিধির কোনও বালাই রাখেনা ক্রিকেটপ্রেমীরা। দীর্ঘ দিন পর এ বারই প্রথম চিপকের আই, জে এবং কে ব্লকখুলে দেওয়া হয়েছে দর্শকদের জন্য। প্রথম দিনেই প্রায় ১৫ হাজার দর্শক সামিল হল মাঠে। ছিলেন সচিন তেণ্ডুলকরের অন্ধ ভক্ত সূধীর গৌতমও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026