তৃণমূলের রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী (Dinesh Tribedi) ইস্তফা দেওয়ার পরে গোটা রাজ্যে শুরু হয়ে গিয়েছে জল্পনা। ইতিমধ্যেই বিজেপি আহ্বান জানিয়েছে তাকে। তারপরে দীনেশ ত্রিবেদী যে বক্তব্য পেশ করেছেন তাতে ইঙ্গিত মিলেছে যে তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন আর কিছুদিনের মধ্যেই। আর এই মুহূর্তে তাকে নিয়ে সমালোচনা শুরু করলেন তৃণমূল নেতারা। কটাক্ষ করলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র (Madan Mitra)।
দীনেশ ত্রিবেদী কে উদ্দেশ্য করে তাকে বিশ্বাসঘাতক তকমা দিয়ে মদন তোপ দাগলেন, “দীনেশ ত্রিবেদী কে শুধুমাত্র নবেল প্রাইজ টুকু দেওয়া বাকি রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লোকসভা নির্বাচনে দীনেশ হেরে গিয়েছিলেন। তবুও তাকে দলের সাংসদ করে রাজ্যসভায় পাঠিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।” অন্যদিকে কয়েকজন নেতা যদি দল থেকে বেরিয়ে যান তাহলে দলের কোনো সমস্যা হবে না বলে উল্লেখ করলে মদন মিত্র।
নাটকীয় ভঙ্গিতে দল ছাড়ার পর দীনেশ ত্রিবেদী তৃণমূলের বিরুদ্ধে তার ক্ষোভ প্রকাশ করলেন। দীনেশ ত্রিবেদী বললেন, “আমার রাজ্যের সর্বত্র হিংসাত্মক ঘটনা করছে এবং আমি কিছু বলতে পারছিনা। আমি রবীন্দ্রনাথ এবং নেতাজির ভূমি থেকে আসা মানুষ। আমি একটি দলে আছি তাই দলের শৃঙ্খলা মেনে থাকতে হচ্ছে আমাকে। আমার দম বন্ধ হয়ে আসছে। এর থেকে আমি ইস্তফা দিয়ে বাংলায় গিয়ে কাজ করব। আমি আমার অন্তরের ডাক শুনেছি। সকলকে কখনো না কখনো নিজের অন্তরাত্মার ডাক শুনতে হয়।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…