বিনোদন

TRP List: টিআরপির লড়াইতে মিঠাই এর সাথে হাড্ডাহাড্ডি লড়াই খুকুমণির? অবাক করা রেজাল্ট আয় তবে সহচরীর

এই সপ্তাহের টিআরপি তালিকা বৃহস্পতিবার সঠিক সময়ে বেরিয়ে গিয়েছে। টিআরপি তালিকায় স্থান ১০টা হলেও এবার সেরা দশের জায়গা করে নিয়েছে ১৮টি ধারাবাহিক। বোঝা যাচ্ছে বছর শেষে দুই চ্যানেলের প্রতিযোগিতা ক্রমশই বেড়ে চলেছে। তবে এই ১৮টি ধারাবাহিকের মধ্যে কে কোন স্থানে রয়েছে দেখে নেওয়া যাক।

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে এক কথায় অপ্রতিদ্বন্দ্বী হল মিঠাই। তবে একটানা ৩৫ সপ্তাহ টিআরপি তালিকায় শীর্ষ স্থান ধরে রাখা মোটেই সহজ কাজ নয়। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে মিঠাইরানিকে টেক্কা দিচ্ছে খুকুমণি হোম ডেলিভারি। গত সপ্তাহে দ্বিতীয়স্থানে উঠে এসেছিল স্টার জলসার এই ধারাবাহিক। খুকুমণির মারকাটারি ডায়লগ এখন সুপার ভাইরাল নেট দুনিয়াতে। ‘পেঁপে দিয়ে চেপে, হামানদিস্তায় বেটে’ এখন ফিরছে আট থেকে আশির মুখেমুখে। এই সপ্তাহে কি মিঠাইরানিকে টিআরপির লড়াইয়ে পিছনে ফেলতে পারল খুকুমণি? 

এই সপ্তাহে স্টার জলসা জি বাংলার অনেকগুলি ধারাবাহিক টিআরপি তালিকায় একসঙ্গে সেরা দশে জায়গা করে নিয়েছে। এক একটি স্থানে রয়েছে ৩টি এমনকি ৪টি ধারাবাহিক। ১১.৫ প্রত্যেক সপ্তাহের মতোই প্রথম স্থানে থাকলো জি বাংলার সকলের প্রিয় মিঠাই। আর মিঠাই এর জায়গায় নেওয়া তো দূরের কথা মিঠাই, বহু সপ্তাহ মিঠাইয়ের স্থানে দেখা যায়নি অন্য কোন ধারাবাহিক কে। ৯.০ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই সপ্তাহে তিনটি ধারাবাহিক। প্রথমেই আছে স্টার জলসার খুকুমণি হোম ডেলিভারি, এরপরেই আছে জি বাংলার যমুনা ঢাকি, উমা।

৮.৩ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে সর্বজয়া। ৮.১ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার অপরাজিতা অপু। ৭.৫ পেয়ে পঞ্চম স্থানে এগিয়ে এল স্টার জলসার মন ফাগুন। অর্থাৎ এই সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিল স্টার জলসার দুটি ধারাবাহিক। ৭.২ পেয়ে ষষ্ঠ স্থানে যৌথ ভাবে জায়গা করে নিয়েছে কস্টার জলসার খেলাঘর এবং গঙ্গারাম। ৭.০ সপ্তম স্থানে রয়েছে চারটি ধারাবাহিক, স্টার জলসার শ্রীময়ী, ধুলোকণা, আয় তবে সহচরী এবং জি বাংলার করুণাময়ী রানী রাসমণি উত্তর পর্ব। উল্লেখ্য, বরফি সহচরীর বৌমা হতেই দুজনের সংসার পর্ব দেখতেই এই ধারাবাহিক সেরা দশে প্রথম জায়গা করলো।

৬.৯ তে অষ্টম স্থানে রয়েছে জি বাংলার দুটি ধারাবাহিক কড়িখেলা এবং কৃষ্ণকলি। ৬.৭ পেয়ে নবমস্থানে রয়েছে জি বাংলার এই পথ যদি না শেষ হয় ধারাবাহিক। আবার ৬.৪ পেয়ে দশম স্থানে রয়েছে স্টার জলসার দুটি ধারাবাহিক বরন এবং খড়কুটো। শ্রীময়ী আগের থেকে অনেকটা এগিয়ে গেলেও বেশ পিছিয়ে পড়েছে খড়কুটোর সৌজন্য আর গুনগুন।

নন-ফিকশন শো গুলির মধ্যে বাজিমাত করল এই সপ্তাহে। সপ্তাহে একদিন সম্প্রচারিত হতে ডান্স বাংলা ডান্স, ৭.১ রেটিং পয়েন্ট নিয়ে কামাল করে দেখাল এই ডান্স রিয়ালেটি শো। সৌরভ সঞ্চালিত ‘দাদাগিরি’র টিআরপি ৬.৬,  অন্যদিকে স্টার জলসার রিয়ালিটি শো সুপার সিঙ্গারের টিআরপি অনেকটা বেড়েে গিয়ে দাঁড়িয়েছে ৫.৩।

এক নজরে দেখে নিন এই সপ্তাহের সেরা দশের তালিকা-

১.মিঠাই- ১১.৫

২.খুকুমণি হোম ডেলিভারি, উমা, যমুনা ঢাকি- ৯.০

৩.সর্বজয়া- ৮.৩

৪.অপরাজিতা অপু- ৮.১

৫.মন ফাগুন- ৭.৫

৬.খেলাঘর,গঙ্গারাম- ৭.২  

৭.রাণী রাসমণি, আয় তবে সহচরী, শ্রীময়ী, ধুলোকণা- ৭.০

৮. কড়ি খেলা,কৃষ্ণকলি- ৬.৯  

৯. এই পথ যদি না শেষ হয়- ৬.৭

১০.খড়কুটো- ৬.৪, বরণ- ৬.৪

John Fabian

Recent Posts

“দল খোঁজ নেয় না, নিরুত্তর দিদি!” ভোটের আগে ক্ষোভে ফুঁসছেন নন্দীগ্রামের ‘শহিদ মাতা’

রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৬-এর আর মাত্র কয়েক দিন বাকি। শেষ মুহূর্তে জোরকদমে চলছে রাজনৈতিক প্রচার।…

April 17, 2026

KKR-এ বড় সিদ্ধান্তের ইঙ্গিত! রাহানেকে ছাঁটাই করা হতে পারে, বিকল্প হিসেবে নতুন ওপেনার

IPL 2026-এ হতাশাজনক পারফরম্যান্সে চাপে কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ম্যাচ হারার পর দলকে ঘিরে…

April 17, 2026

৫% DA বৃদ্ধি, মিলবে ৮ মাসের বকেয়া! বড় সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তির খবর। মহার্ঘ ভাতা (Dearness Allowance) ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর…

April 17, 2026

হিরো থেকে জিরো বুমরাহ! IPL-এ উইকেট শূন্যতায় চাপে মুম্বই তারকা

একসময় ব্যাটসম্যানদের কাছে আতঙ্কের নাম ছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু এবারের IPL-এ সেই ছবিটা যেন পুরো…

April 17, 2026

T20 বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ! তদন্তে নেমেছে ICC, চাঞ্চল্য ক্রিকেট মহলে

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেও তার রেশ কাটতে না কাটতেই সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ।…

April 17, 2026

২০০ টাকার কমে আনলিমিটেড সুবিধা! BSNL-এর বাজেট প্ল্যানে চমক

ভারতের সরকারি টেলিকম সংস্থা BSNL আবারও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সস্তা কিন্তু কার্যকর প্রিপেইড প্ল্যান।…

April 17, 2026