বাংলা সিরিয়াল

তিনশো পর্ব পার করে গেল ‘কি করে বলব তোমায়’, রাধিকা হলেন সন্তানের মা

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল 200 পর্ব পার করার সময় অবধি সিরিয়ালের কলাকূশলীরা কেউই ভাবতে পারেননি একদিন তাঁরা মাইলস্টোন ছোঁবেন। 201 পর্বে ‘কি করে বলব তোমায়’-এর সেটে চকলেট কেক কেটেছিলেন ‘রাধিকা’, ‘কর্ণ’, ‘মিসেস সেন’-রা। উপস্থিত ছিলেন সিরিয়ালের পরিচালক অয়ন সেনগুপ্ত (Ayan sengupta)। এমনকি সেলিব্রেশনের জন্য মুম্বই থেকে এসেছিলেন সিরিয়ালের প্রযোজকদ্বয় শশী (sashi),সুমিত (sumit)।

তারপর এল করোনার চোখরাঙানি। লকডাউন হয়ে গেল গোটা দেশ। টিআরপি কমে যাওয়ায় একের পর এক বন্ধ হয়ে গেল অনেক বাংলা সিরিয়াল। কিন্তু ‘কি করে বলব তোমায়’-এর রাধিকা-কর্ণর জীবনকাহিনী বহু ঝড়-ঝাপটা সামলে 300 পর্ব পার করে গেল। 300 পর্বের সেলিব্রেশনের ছবি রাধিকা ওরফে স্বস্তিকা দত্ত (swastika dutta) শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, ‘কি করে বলব তোমায়’-এর সেট সাজানো হয়েছিল আলো, মোমবাতি দিয়ে। ছিল হার্ট শেপের কেক যার অর্ধেকটা ভ‍্যানিলা, অর্ধেকটা চকলেট। সিরিয়ালের গোটা টিম উপস্থিত ছিলেন 300 পর্বের সেলিব্রেশনে।

এর আগে ইন্সটাগ্রামে স্বস্তিকা ইঙ্গিত দিয়েছিলেন, রাধিকা বদলে যেতে চলেছে। সে হতে চলেছে আরও পরিণত। এরপরেই চিত্রনাট্যে আসে নতুন মোড় যেখানে রাধিকা-কর্ণের বিচ্ছেদ ঘটে যায়। কাহিনী এগিয়ে যায় পাঁচ বছর পরে দার্জিলিঙের প্রেক্ষাপটে। বর্তমানে দার্জিলিঙের বাসিন্দা রাধিকার সঙ্গে দেখা হয় কর্ণর। কিন্তু এবার তাঁদের কাহিনীর সূত্রধার তাঁদের একরত্তি পুত্রসন্তান অভি (Abhi)। অভি কি পারবে রাধিকা ও কর্ণকে মিলিয়ে দিতে? সময় উত্তর দেবে এই প্রশ্নের। কর্ণের চরিত্রে অভিনয় করছেন ক্রুশল আহুজা (krushal ahuja) এবং অভির চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী আনুষ্ঠানিক (Arush)।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026