আমরা সকলেই জানি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জীব মানুষ। কিন্তু পৃথিবীতে আরও বেশকিছু জীবজন্তু আছে যারা এই পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। একদিকে যেমন রয়েছে মানুষের অন্যতম ভালো বন্ধু প্রাণী কুকুর, তেমনি আছে বিভিন্ন ছোট খাটো পাখি জাতীয় আরো অনেক কিছু। কিন্তু, মানুষ হোক কিংবা অন্যান্য জীব জন্তু তারা একটি প্রাণীকে কিন্তু প্রায় সকলেই ভয় করে থাকে।
এই প্রাণীটির নাম হল সাপ। আমরা সকলেই সাপের নাম শুনে ভয়ে শিউরে উঠি। বনাঞ্চল কেটে সাফ করে দেওয়ার ফলে সাপের বসতি কিন্তু বর্তমানে বেশ সংকটের। তাই অনিচ্ছাকৃতভাবেই তারা কিন্তু ঢুকে পড়েছে গ্রামাঞ্চলে। কারণ বাঁচার জন্য তাদের খাবার দাবারের প্রয়োজন এবং বনাঞ্চল কেটে দেওয়ার ফলে তাদের খাবারের পরিমাণ কিন্তু খুব কমে গিয়েছে।
কিন্তু আমরা সাধারণত এমন ধরনের সাপ দেখে থাকি সেগুলো একটি করে মুখ আছে। আমরা বিভিন্ন ধরনের জলাশয় থেকে জলঢোঁড়া সাপ দেখি। কখনও কখনও আমরা নিজের জীবনে কেউটে, লাউডগা, গোখরো জাতীয় সাপ অনেকে দেখেছে। কিন্তু আপনারা কি কোনদিন দুমুখো সাপ দেখেছেন? প্রবাদ বাক্যে আমরা দুমুখো সাপ এর ব্যাপারে অনেকবার শুনেছি কিন্তু রিয়েল লাইফে দুমুখো সাপ দেখা যায় বলে কিন্তু আমরা তেমন ভাবে কোনদিন জানতাম না।
তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে এবারে আমরা দেখতে পেয়েছি একটি বিরল প্রজাতির দুটো মাথা বিশিষ্ট সাপ। উড়িষ্যার কেওনঝড় জেলার দেহেন কিকোটে বনাঞ্চল থেকে এই দুই মুখ বিশিষ্ট সাপের সন্ধান আমরা করতে পেরেছি। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ঝড়ের বেগে ভাইরাল হতে শুরু করেছে। আর হবে নাই বা কেন, এরকম একটা অদ্ভুত ধরনের সাপ কেউ তো এর আগে কখনো দেখেনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…