রাজ্য

করোনা আতঙ্কে ভোটের সমস্ত প্রচার বন্ধ করতে চলেছে বামফ্রন্ট, নজিরবিহীন সিদ্ধান্ত পলিটব্যুরোর

বাংলায় নির্বাচনী প্রচার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এর মধ্যেই আবার করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ চলে এসেছে বাংলায়। এই কারণে এবারে বামফ্রন্ট তাদের সমস্ত নির্বাচনে ভোট প্রচারে বড় জমায়েত বন্ধ করতে চলেছে। বামফ্রন্ট জানিয়ে দিয়েছে, এবার আর কোনো রকম বড় জমায়েত কিংবা রোড শো করা হবে না। বর্তমান পরিস্থিতির জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে কটাক্ষ করে মোহাম্মদ সেলিম জানিয়েছেন, বর্তমানে করোনা পরিস্থিতি এতটা খারাপ ভাবে বেড়ে গিয়েছে, এই কারণে আমরা আমাদের সমস্ত রকম বড় জমায়েত বন্ধ করতে চলেছে আগামী কিছুদিনের জন্য।

করোনা ভাইরাসের ক্রমাগত বাড়তে থাকা ঘটনার জন্য ইতিমধ্যেই আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে মানুষের মধ্যে। এখনো চারটি দফা নির্বাচন বাকি। তাই এই পরিস্থিতিতে মিটিং মিছিল এবং রোড শো একেবারে জোরকদমে চলছে। কিন্তু, রাজ্যে গত কয়েকদিনের প্রত্যেকদিন প্রায় সাড়ে চার হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমান পরিস্থিতিতে যেখানে মানুষ জড়ো হচ্ছেন সেখানেই করোনাভাইরাস এর ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে।

এই কারণে বামফ্রন্ট নেতা মোহাম্মদ সেলিম বললেন, এবার থেকে অল্প সংখ্যক কর্মী সমর্থক নিয়ে ছোট ছোট সভা করতে চলেছে বামফ্রন্ট। বাড়ি বাড়ি প্রচার করা হবে বলে জানা যাচ্ছে কিন্তু সেখানে থাকবেন মাত্র কয়েকজন। ভোটের আগে করোনাভাইরাসের বাড়বাড়ন্ত নিয়ে দুশ্চিন্তায় আছে বামফ্রন্ট। সেলিম বলছেন, “প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করণা মোকাবিলার জন্য আরও বেশি জোর দেয়া উচিত। কিন্তু বর্তমানে দুজনে এখন মেরুকরণের রাজনীতি নিয়ে ব্যস্ত রয়েছেন। ভোট রাজনীতি করতে মানুষে মানুষে বিভেদ তৈরি করছেন তারা। করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে তারা উদাসীন।”

অন্যদিকে করোনাভাইরাস এর বাড়বাড়ন্ত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি অভিযোগ করেছেন আবার বিজেপির দিকে। তাই বলা যেতে পারে শুধুমাত্র কাজের খতিয়ান নয়, এবারে মারন ভাইরাসটিও ভোটের প্রচারের একটা বড় মাধ্যম হিসেবে উঠে এসেছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026