রাজ্য

কংগ্রেসের প্রচার করতে বাংলায় এলেন রাহুল গান্ধী, একাধিক ইস্যুতে বিঁধলেন মোদিকে

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের মাঝে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল শেষমুহূর্তে প্রস্তুতি খতিয়ে দেখে নেওয়ার জন্য একের পর এক জনসভা করছে। তৃণমূল ও বিজেপি উভয়পক্ষই রীতিমতো প্রচারে ঝড় তুলেছে। এবার রাজ্যে ভোট প্রচার করতে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বাংলায় আসছেন। তিনি সংযুক্ত মোর্চা প্রার্থীদের সমর্থনে আজ অর্থাৎ বুধবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এলাকায় এসেছিলেন। সেখান থেকে তিনি মাটিগড়া ও নকশালবাড়ি কেন্দ্রে প্রার্থীর সমর্থনে জনসভা করেন।

নির্বাচনের আগে থাকতেই বারংবার দেখা গিয়েছে গেরুয়া প্রচারে ঝড় তুলতে বিজেপি কেন্দ্রীয় নেতারা বাংলায় এসে প্রচার করছেন। বারংবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বাংলা এসে প্রচার করেছেন। সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও প্রচার করতে বাংলায় আসতে দেখা গিয়েছে। তবে কোনো দিন কোনো কংগ্রেস কেন্দ্রীয় নেতা বাংলায় প্রচার করেনি। একমাত্র প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের হাল ধরে রাজ্যজুড়ে প্রচার করে চলেছেন। তবে এবার কংগ্রেসের প্রচার জোরদার করতে আজ বাংলায় এসেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
আজকের জনসভায় উপস্থিত থাকে রাহুল গান্ধী একাধারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুইদলের বিরুদ্ধেই গলায় সুর তুলেছেন। তিনি আর জনসভায় উপস্থিত থেকে বলেছেন, “একুশে বিধানসভা নির্বাচন রাজনৈতিক লড়াইয়ের নির্বাচন। মতাদর্শের লড়াই। কংগ্রেসের লড়াই ভাবাদর্শের লড়াই। রাহুল গান্ধীকে ভয় পায় মোদি। বাংলার জন্য কি করেছে মোদি? কি করেছে মমতা? মোদির একটাই লক্ষ্য যে নিজেদের মোদি সবাইকে লড়িয়ে দেবো। কাউকে কখনো চাকরি দেয়নি। ভারতের অর্থনৈতিক ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। বিজেপি বাংলাকে ভাগ করার চেষ্টা করছে। আমরা বাংলাকে বাঁচাতে এসেছি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026