দেশ

সুখবর! এক্সাইজ ডিউটি কমায় কমতে পারে লিটার প্রতি পেট্রোল-ডিজেলের দাম

চলতি বছরের শুরু থেকেই পাল্লা দিয়ে ভারতের বাজারে বৃদ্ধি পাচ্ছিল পেট্রোল ও ডিজেলের দাম। করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতি পরবর্তী সময়ে দেশীয় অর্থনীতি একেবারেই ভেঙে পড়েছে। আর তার জেরেই পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছিল। দাম বৃদ্ধির সাথে সাথে মধ্যবিত্তদের কপালে হাত পড়েছিল। তবে এবার সুখবর শুনিয়েছে সিবিআইসি এর চেয়ারম্যান এম অজিত কুমার। তিনি জানিয়েছেন শীঘ্রই পেট্রোল ও ডিজেলের উপর এক্সাইজ ডিউটি কমতে পারে। আর তা কমে গেলেই কমে যাবে পেট্রোল ও ডিজেলের প্রতি লিটার মূল্য।

জানা গিয়েছে ৩১ মার্চ ২০২০-২১ অর্থবর্ষে পেট্রোল ও ডিজেলের দাম এর ওপর ৫৯ শতাংশ শুল্ক আদায় করা হতো। তবে ট্যাক্স রিপোর্ট অনুযায়ী, সিবিআইসি চিফ জানিয়েছেন যে আগামীদিনের রাজস্ব আদায়ে ভালো হবে। তাই তেলের দাম কমানোর বিষয়ে সরকার পর্যালোচনা করছে। রাজস্বের ওপর ভিত্তি করে সঠিক সময়ে তেলের দাম কমানো হবে। আসলে এক্সাইজ ডিউটি নেওয়ার জন্যই দেশের কয়েকটি রাজ্যে প্রতি লিটার পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল। এমনকি আপনি শুনলে অবাক হবেন, ১৩ বার এক্সাইজ ডিউটি বাড়িয়েছে সরকার।

বর্তমানে কেন্দ্রীয় সরকার প্রতি লিটার পেট্রোল ৩২.৯০ টাকায় ও প্রতি লিটার ডিজেল ৩১.৩৮ টাকা এক্সাইজ ডিউটি নিয়ে থাকে। এরপর বেস প্রাইস এর সাথে এক্স এইচডি ভিডিও ভ্যাট ও সেস লাগু হয়। আর তার জেরেই প্রাই দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে দাঁড়ায় পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম বেস প্রাইসের থেকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026