ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বাড়ির ছাদে একটি বাঁদর বসে আছে এবং তার কোলে রয়েছে একটি বিড়াল ছানা। বাঁদরটি একটি কলা খাচ্ছিল এবং সেই বিড়ালছানাটিকেও খাওয়ানোর চেষ্টা করেছিল।
জানা গেছে এই ঘটনাটি তাইল্যান্ডের রায়োংয়ের। চ্যান ডিএফসি নামের এক ইউজার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ঘটনাটি শেয়ার করেছেন। এবং ভিডিওটি খুব দ্রুত সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
সেখানকার স্থানীয় সংবাদ মাধ্যমের মাধ্যমে জানা গেছে যে সম্ভবত বিড়ালছানাটিকে বাঁদরটি অপহরণ করে এনেছিল। বেশ কিছু মহিলা সেই বিড়াল ছানাটিকে চিৎকার করে সতর্কও করেছিলেন। সেখানকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে বাঁদরটিকে নাকি পরের দিনও দেখা গিয়েছিল। এবং পরের দিনও বাঁদরটির কোলে বিড়াল ছানাটি ছিল। কিন্তু তারপরে আর কোনদিনই তাদের দুজনকে চোখে পড়েনি।
এরপর বাঁদরটির আর বিড়ালছানাটির কি হল তা জানা যায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…