অরূপ মাহাত: এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নিয়মে বড়সড়ো পরিবর্তন আনছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক এসবিআই। আগামী ১ অক্টোবর থেকে সারা দেশে এই নিয়ম লাগু হবে বলে জানা গিয়েছে। এসবিআই সূত্রের খবর, তাদের গ্রাহকরা কোনও রকম চার্জ ছাড়াই এটিএম কার্ডের মাধ্যমে মাসে ৮ বার টাকা তুলতে পারবেন। যার মধ্যে ৫ বার এসবিআই-এর এটিএম থেকে এবং বাকী ৩ বার অন্যান্য যেকোন ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে পারবেন।
তবে এই নিয়ম কেবলমাত্র কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বইয়ের মতো মহানগর এলাকায় কার্যকর হবে। দেশের অন্যান্য জায়গার গ্রাহকরা মাসে ১০ বার কোনও চার্জ ছাড়া এটিএম থেকে টাকা তুলতে পারবেন। যার মধ্যে ৫ বার এসবিআই-এর এটিএম এবং বাকী ৫ বার অন্যান্য যেকোন ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে পারবেন।
নতুন এই নিয়মে মেট্রো শহরে ৮ বার এবং দেশের অন্যান্য জায়গায় ১০ বারের বেশি টাকা তুললে জিএসটি ছাড়াও ৫ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত অতিরিক্ত চার্জ দিতে হবে বলে জানা গিয়েছে। এছাড়াও নিজের অ্যাকাউন্টে টাকা না থাকার কারণে কেউ টাকা তুলতে না পারলে জিএসটি ছাড়া অতিরিক্ত ২০ টাকা চার্জ দিতে হবে এবং কার্ডলেস ক্যাশ উইথড্রয়াল অর্থাৎ কার্ড ছাড়া টাকা তুলতে গেলে জিএসটির পাশাপাশি অতিরিক্ত ২২ টাকা চার্জ দিতে হবে।
তবে যে সমস্ত গ্রাহকদের এসবিআই ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা এসবিআই সহ অন্যান্য যেকোন ব্যাঙ্কের এটিএম থেকে যতবার খুশি টাকা তুলতে পারবেন। সেক্ষেত্রে তাঁদের কোন রকম অতিরিক্ত চার্জ দিতে হবে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…