আমাদের চারপাশে প্রতিনিয়ত এমন অনেক ঘটনা ঘটে চলেছে যা হয়ত ঘরে বসে জানা সম্ভব হয়না। তবে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা সম্ভব হয়েছে। সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন প্রতিনিয়ত প্রচুর ভিডিও ভাইরাল হয়, কিন্তু সমস্ত ভিডিও মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে না। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই আমরা এমন কিছু ঘটনার সাক্ষী হয়ে থাকি যা দেখলে রীতিমতো শিউরে উঠতে হয়।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে রীতিমতো শিউরে উঠছেন সকল নেটবাসী। আজকের যুগে দাঁড়িয়েও সাপে ভয় পান না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন প্রজাতির সাপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সবার নাম জানা সম্ভব নয়। তবে পৃথিবীতে বিষাক্ত সাপেদের মধ্যে দুটি অন্যতম হল কিং কোবরা ও পাইথন। এই দুই প্রজাতির সাপের মধ্যে এক ভয়ানক লড়াইয়ের দৃশ্য হঠাৎ করেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে রীতিমতো শিউরে উঠেছেন বেশিরভাগ নেটনাগরিক।
উল্লেখ্য ভিডিওটি গত বছরের শেষের দিকে অর্থাৎ প্রায় ১১ মাস আগে ইউটিউবের একটি চ্যানেল থেকে শেয়ার করা হয়েছিল। ভিডিওটি প্রায় ৪ মিনিটের, যার প্রতিটি সেকেন্ডে ছিল টানটান উত্তেজনা। এই ভিডিওটিতে একটি কিং কোবরা ও পাইথনকে দেখা গিয়েছে। দুজনেই দুদিক থেকে আসছিল। হঠাৎ করেই দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই লেগে যায়। একে অপরকে অনর্গল আঘাত করতে থাকেন তারা। তবে শেষ পর্যন্ত পাইথন নিজের হার স্বীকার করে নিয়ে চলে যায়। তাদের পুরো লড়াইটাই হয়েছিল জলের মধ্যে।
সম্প্রতি পুরনো ভিডিওটি ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনরা রীতিমতো শিউরে উঠেছে এটি দেখে। বলাই বাহুল্য, একজন সাধারণ মানুষের পক্ষে এই ধরনের দৃশ্য চোখের সামনে থেকে চাক্ষুষ করা কখনোই সম্ভব নয়। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই এটি সম্ভব হয়েছে বর্তমান যুগে। যিনি এই ভিডিওটি তুলেছেন তার সাহসীকতার প্রশংসা করেছেন সকল নেটিজেনরাই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…