বিনোদন

Mamata Banerjee: মুম্বই সফরে গিয়ে শাহরুখের সাথে দেখা করবেন না প্রিয় দিদি, কারণ জানালেন মমতা

একুশের বিধানসভাতে তৃণমূলের বিপুল জয়ের পর মমতা লক্ষ্য ২৪ এর রাজধানী৷ এককথায় বললে সংসদ দখল৷ ইতিমধ্যেই সোমবার রাতে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে এবিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস৷ আর দলের পরর্বতী ওয়ার্কিং কমিটির বৈঠকও অনুষ্ঠিত হবে রাজধানী দিল্লিতে৷ কআক্ষরিক অর্থে বলা যেতে পারে এবার সর্বভারতীয় দলে উন্নীত হচ্ছে তৃণমূল৷ আর সেই ভাবনাকে আরও সুসংবদ্ধভাবে রূপায়িত করতে দিদির এখন পাখির চোখ মহারাষ্ট্র৷

মঙ্গলবারই তিন দিনের সফরে মুম্বই পাড়ি দিচ্ছেন ‘বাংলার ঘরের মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলীয় সূত্রের খবর, এই তিনদিনের সফরে রথ দেখা এবং কলা বেচা দুটোই সারতে চান তৃণমূলের সুপ্রিমো৷ একদিকে বাংলার বাইরে দলের বিস্তার ঘটাতে চান অন্যদিকে রাজ্যে বিনিয়োগ টেনে আনা, আপাতত এই দুটো দিকই বেশ কড়া নজরে থাকছে দিদির৷ সূত্র থেকে জানা গিয়েছে, এই মুম্বাই সফরে ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টির নেতা শরদ পাওয়ার ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলবেন তৃণমূল সুপ্রিমো। ইতিমধ্যে সাক্ষাতের ‘টাইম সিডিউল’ও চূড়ান্ত হয়ে গিয়েছে৷

দিদির এই মুম্বই সফরে একদিন কি তাঁর সঙ্গে দেখা হতে পারে বলিউড বাদশা শাহরুখ খানেরও৷ কারণ, শাহরুখ বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার। এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করতেই তৃণমূলের সুপ্রিমো এদিন বললেন,’ না ওর সাথে দেখা করব না’। এর কারণ স্বরুপ তিনি আরো বললেন, ‘ওঁরা ফিল্ম নিয়ে ব্যস্ত আছে, থাক। আমি কাওকে বিরক্ত করতে চাই না। তবে কলকাতা চলচ্চিত্র উৎসবে বচ্চনজি, শাহরুখ, আমির, সলমন, মহেশ ভাট-সহ অনেককে আমন্ত্রণ জানানো হয়েছে’। 

উল্লেখ্য, মাদক বিতর্কে অক্টোবরের শুরু থেকেই খবরের শিরোনামে ছিলেন শাহরুখ। তারকা পুত্র আরিয়ান প্রায় একমাস ছিলে হাজতে। পরে বম্বে হাই কোর্টের তরফে শুনানি দেওয়া হয়, আরিয়ানের কাছে কোনও মাদক না মেলায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা যাবেনা। শাহরুখ পুত্র আরিয়ান মামলা চলাকালীন অনেকেই দাবি করেছিলেন, কেন্দ্রীয় সংস্থা এনসিবি প্রধাণত শাহরুখের ওপর রাজনৈতিক প্রতিহিংসার থেকে তাঁর ছেলের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজিয়েছে আরিয়ানের বিরুদ্ধে। তাঁর কাছ থেকে কোনও মাদক উদ্ধার না হওয়া সত্ত্বেও গ্রেফতার করা হয়েছে। সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী ও শাহরুখের প্রিয় ‘দিদি’ মমতার প্রসঙ্গও আনা হয়েছিল।সমালোচকদের মতে মমতা-ঘনিষ্ঠ হওয়ার জন্যই শাহরুখের ছেলের এই পরিণতি হয়েছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026