বিনোদন

Nusrat-Madan: ‘সব ভার্চুয়াল, কোনও কেস নেই’, নুসরতকে প্রেমের টিপস দিলেন কামারহাটির কুল বিধায়ক মদন

ঋতাভরী চক্রবর্তীর পর এই সপ্তাহে জনপ্রিয় টক শো ইশক এফএমে সঞ্চালিকা নুসরতের সঙ্গে দেখা মিলবে কুল মদন মিত্রের। শাসকদলে একজন সাংসদ তো অন্যজন বিধায়ক। তবে, দক্ষ রাজনীতিবিদ পরিচয়ের বাইরে মদন মিত্রের এক আলাদা ক্রেজ আছে বিশেষ করে রমণীদের মধ্যে। কামারহাটির বিধায়কেত এই জনপ্রিয়তা মূলত তাঁর ‘কালারফুল’ মেজাজের কারণে। কামারহাটির এই বিধায়কের ওঠাবসা শুধু রাজনৈতিক মহলের ব্যক্তিত্বের সাথে নয় পাশাপাশি টলিউডের বহু অভিনেত্রীর সাথে। তাই তো এবার কুল মদম ‘লাভগিরি’ শেখালেন নুসরতকে। 

অনেকদিন আগেই মদন জানিয়েছিলেন তিনি নুসরতের এই নতুন শোয়ে এসেছেন। শ্যুটিং এর নানান ঝলক শেয়ার ও করেছিলেন। তবে এই এপিসোড কবে আসবে এই নিয়ে কৌতুহল ছিল অনেকের। বুধবার সামনে এসেছে এই নতুন এপিসোড। আর এখানেই নিজের ব্যক্তিগত জীবন আর প্রেম নিয়ে খোশমেজাজে চর্চা করেছেন মদন মিত্র। তিনি মনে করেন ‘কানে কানে লাভলি বললে অনেকেই খুশি হয়’। কার দিকে কে ইঙ্গিত করলেন , নাকি তা বলা যায় কার কার দিকে!

নুসরতকে প্রেমের টিপস হিসেবে মদন এদিন বলেন, ‘কোনটায় তুমি ভালো থাকবে, যাকে নিয়ে থাকতে চাইছ সে কোনটা পছন্দ করবে, নিজের কাছে এই দুটো ব্যাপার যতক্ষণ না বুঝতে পারবে তুমি ভালোবাসতে পারবে না!’ সঙ্গে তাঁর এদিন অকপট স্বীকারক্তি, ‘তিনি দূর থেকে যেতে যেতেও বুঝতে পারি ডান দিকের ক’জন আর বাঁ দিকের ক’জন সেলফি তোলার জন্য ছটফট করছে’। আর এই কথা শুনেই সঞ্চালিকাই নুসরত বলে বসেন, ‘একেবারে ফুল রোমিও’! মেনে নিয়ে মদন বলেন, ‘কিন্তু এতে কোনও কেস নেই’! আপাতত এই প্রমো শেয়ার হতেই ভাইরাল।

মা হওয়ার পর একের পর এক সিনেমাতে অভিনয়ের পাশাপাশি ইশক এফএমে নিজের রেডিও শো ‘ইশক উইথ নুসরত’ কাজ শুরু করেছেন অভিনেত্রী। এই রেডিয়ো শোয়ের শ্যুট মোটামুটি অনেকটাই হয়ে গিয়েছে। হিন্দিতে এই শো-র পরিচালনা করেন করিনা কাপুর খান। বাংলার এই এফ এম শোতে পরবর্তী অতিথী হিসেবে তনুশ্রী চক্রবর্তী, যশ দাসশগুপ্ত, ‘বং গাই’ কিরণ দত্তকে দেখা যাবে নুসরতের সাথে। ইতিমধ্যে জমে উঠেছে এই টক শো।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026