বিনোদন

বিরল ধরনের ব্লাড ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী কিরণ খের

গত বছর থেকে পৃথিবীতে যেন নেমে এসেছে ভয়াবহতার থাবা। বাদ যায়নি বলিউডও। গত বছর ক্যান্সারে প্রাণ হারিয়েছেন ঋষি কাপুর (Rishi kapoor), ইরফান খান (irfan khan)। টলিউডে ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (soumitra chatterjee)। নতুন বছরেও দুঃসময় যেন কাটতেই চাইছে না। সম্প্রতি বিরল ধরনের ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কিরণ খের (kiran kher)। তাঁর স্বামী অভিনেতা অনুপম খের (Anupam kher) টুইট করে কিরণের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। তিনি বলেছেন, এই বিরল ধরনের ব্লাড ক্যান্সারটির নাম myeloma। অনুপম জানিয়েছেন, আপাতত কিরণ চিকিৎসাধীন রয়েছেন। তিনি ও তাঁদের পুত্র সিকন্দর (sikandar kher) কিরণের লড়াকু মনোভাবকে কুর্ণিশ জানিয়েছেন।

জানা গিয়েছে, কিরণের জন্য গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড। এছাড়াও আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবরাও খের পরিবারের পাশে রয়েছেন। অনুপম খের সবাইকে কিরণের জন্য প্রার্থনা করতে অনুরোধ জানিয়েছেন। তার পাশাপাশি তিনি বলেছেন, কিরণকে নিয়ে গুজব না ছড়াতে।

থিয়েটারের পাশাপাশি বলিউডে বিভিন্ন চরিত্রে কিরণের অভিনয় সকলের নজর কেড়েছে। এমনকি ঋতুপর্ণ ঘোষ (Rituparno ghosh) পরিচালিত বাংলা ফিল্ম ‘বাড়িওয়ালি’-তে মূখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন কিরণ। কিন্তু তিনি বাংলা বলতে পারতেন না। এই কারণে তাঁর বাংলা ডাবিং করেছিলেন অভিনেত্রী রীতা কয়রাল (Rita koyral)। তবে এই ফিল্মে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন কিরণ। এছাড়াও ‘সর্দারি বেগম ফিল্মে অনবদ্য অভিনয়ের জন্য তাঁর ঝুলিতে এসেছিল আরও একটি জাতীয় পুরস্কার। ফিল্মে অভিনয়ের পাশাপাশি কালার্স চ্যানেলের জনপ্রিয় ট‍্যালেন্ট হান্ট ‘ইন্ডিয়া’জ গট ট‍্যালেন্ট’-এ করণ জোহর (karan johar) ও মালাইকা অরোরা (Malaika arora)-র উপস্থিতি সত্ত্বেও সমস্ত আলো কেড়ে নিয়েছিলেন কিরণ একাই। এছাড়াও লোকসভায় বিজেপির সাংসদ হিসাবে কিরণের উপস্থিতি লক্ষ্যণীয় ছিল।

Anirban Kundu

Recent Posts

পোস্ট অফিসের দারুণ স্কিম! ৩ মাস অন্তর ৫১,২৫০ টাকা, বৃদ্ধ বয়সে নিশ্চিন্ত আয়ের সুযোগ

বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবে এবং নিয়মিত…

March 30, 2026

KKR vS MI: ২২০ করেও হার! ওয়াংখেড়েতে KKR-র ভরাডুবি — এই ৫ বড় ভুলে হাতছাড়া ম্যাচ

ওয়াংখেড়েতে আরও এক বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করার পরও…

March 30, 2026

Rahul Banerjee Postmortem: জলে কতক্ষণ ছিলেন? ময়নাতদন্তে চাঞ্চল্য—ফুসফুসে বালি, রহস্যে ঘেরা রাহুলের মৃত্যু

টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি…

March 30, 2026

ক্ষমতায় এলে বেকারদের মাসে ৪০০০ টাকা! যুব ভোটে বাজিমাত করতে বড় চাল অভিনেতা বিজয়ের

বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…

March 30, 2026

বাবার ফেরার অপেক্ষায় সহজ… রাহুলের মৃত্যুর পর মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা

টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি রাহুল-প্রিয়াঙ্কার জীবনের গল্পটা যেন সিনেমার মতোই ছিল—কিন্তু সেই গল্পের শেষটা…

March 30, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! অনলাইন পেমেন্টে নতুন নিয়ম, গ্রাহক সুরক্ষায় কড়া RBI

ডিজিটাল লেনদেন এখন দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু গ্রাহকদের সুরক্ষা বাড়াতে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক।…

March 30, 2026