ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

দেড় কোটি কৃষক হবেন উপকৃত, কৃষকদের জন্য নতুন সুবিধা চালু করল সরকার

কৃষকদের জন্য বেশ কিছু কৃষি প্রকল্প নিয়ে হাজির হয়েছে ভারত সরকার বিগত কয়েক বছরে। এখন আর তাদেরকে স্থানীয় মহাজনদের কাছ থেকে উচ্চ সুদের ঋণ নিতে হয় না। বরং ভারত সরকারের তরফ থেকেই দেওয়া হয়েছে বেশকিছু প্রকল্প যেখানে কৃষকরা সরকারের কাছ থেকে এই ঋণ গ্রহণ করতে পারেন। এমন পরিস্থিতিতে কৃষকদের জন্য সরকার চালু করেছে কিষান ক্রেডিট কার্ড প্রকল্প। এর মাধ্যমে আপনারা বেশ সুলভে ঋণ পেয়ে যাবেন নিজের কৃষি কাজ করার জন্য। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের সস্তা ঋণ প্রদান করা হয় যাতে তারা চাষের জন্য বীজ সার কীটনাশক এবং অন্যান্য মেশিন ক্রয় করতে পারেন।

এই প্রকল্পের অধীনে একটি ক্রেডিট কার্ড সরকার কৃষকদের প্রদান করে যার মাধ্যমে কৃষকরা তাদের সমস্ত চাহিদা পূরণ করতে পারেন। তবে এখনো অনেক কৃষক রয়েছেন যাদের নামে এই কিষান ক্রেডিট কার্ড নেই। তারা কিন্তু এখনও সরকারের তরফ থেকে কোনরকম ঋণ গ্রহণ করতে পারছেন না। তাই তাদেরকে এই ক্রেডিট কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। জানা যাচ্ছে এই বছর সরকার দেড় কোটি কৃষককে ক্রেডিট কার্ড দিতে পারে। আগ্রহী কৃষকরা এটির জন্য আবেদন করে একটি ক্রেডিট কার্ড তৈরি করে স্কিমের সুবিধা পেতে পারেন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তমর এবারে কেসিসি ডোর টু ডোর ক্যাম্পেন শুরু করেছেন। এর মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি কৃষকের কাছে কেসিসি সুবিধা প্রদান করা। এখনো পর্যন্ত যেসব কৃষকের কাছে কেসিসি সুবিধা নেই তাদের যুক্ত করে সরকার এই ক্যাম্পেইন চালাচ্ছে। ১ অক্টোবর থেকে শুরু হয়ে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। আপনারা এই প্রচার অভিযানে সহজেই অংশগ্রহণ করতে পারেন

Nirajana Nag

Recent Posts

Airtel দিল বড় ঝটকা! ৮৪ দিনের জনপ্রিয় প্ল্যান ৪০ টাকা বাড়ল

মোবাইল গ্রাহকদের জন্য আবারও খারাপ খবর। দেশের অন্যতম বড় টেলিকম সংস্থা Airtel চুপিসারে তার একটি…

April 20, 2026

বড় সুখবর! রাজ্য সরকারি কর্মীদের DA বাড়ছে, নবান্নে শীঘ্রই বিজ্ঞপ্তি

ভোটের আবহে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট সামনে এল। কেন্দ্র সরকার সম্প্রতি ডিএ বৃদ্ধির…

April 20, 2026

ভোটের মুখে তৃণমূলকে বড় ধাক্কা! হঠাৎ বাংলায় কাজ বন্ধ আইপ্যাকের, বাড়ছে জল্পনা

বিধানসভা ভোটের ঠিক আগে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দলের অন্যতম কৌশল নির্ধারণকারী সংস্থা আইপ্যাক…

April 20, 2026

কোটি কোটি ভক্তের ঢল! বছর ঘোরার আগেই রেকর্ড গড়ল দীঘার জগন্নাথ ধাম

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়েছিল দীঘার জগন্নাথ ধামের। আর এক বছরের আগেই…

April 20, 2026

আইপ্যাক ইস্যুতে তোপ মমতার! ‘চাকরি দেব’, কাজ বন্ধের খবরে তীব্র প্রতিক্রিয়া

ভোটের আবহে উত্তপ্ত রাজ্যের রাজনীতি। তার মধ্যেই আইপ্যাক (IPAC) নিয়ে নতুন করে জল্পনা ছড়াতেই সরব…

April 20, 2026

৭–৮ ঘণ্টা AC চললেও বিল কম! এই ৩ সহজ কায়দা জানলে গরমেও আরাম, খরচও কম

গরম পড়তেই অনেক বাড়িতেই এসি ছাড়া থাকা কঠিন হয়ে যায়। বিশেষ করে রাতে আরাম করে…

April 20, 2026