জীবনযাপন

চুমু খান? চুমুর উপকারিতা কি কি জেনে নিন

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : প্রিয়জনের ঠোঁটে ঠোঁট রেখে হালকা বা গাঢ় চুম্বনের মর্যাদা কোনও দিনই অন্য কিছু দিতে পারে না। টুকটাক মান অভিমান মেটাতে এই হাতিয়ারের জুড়ি মেলাই ভার। বেশি করে চুমু খাওয়ার মাধ্যমে আপনি ও আপনার সঙ্গী থাকতে পারেন সুস্থসবল ও ফিটফাট। সম্প্রতি এক গবেষণায় প্রকাশিত হয়েছে যে, শুধু মানসিক বিষয়ই নয়, ব্যাপক মাত্রায় শারীরিক বিষয়ের সঙ্গে জড়িত রয়েছে চুমু। দেখে নিন চুমুর এমনই কিছু উপকারিতা-

১. প্রতিদিন নিজের সঙ্গীর একটা চুমু, ভালো রাখতে সাহায্য করে আপনার হার্টকে।

২. উচ্চ রক্তচাপ ও অবসাদের মতো একাধিক সমস্যা দ্রুত নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে চুমু। চুমুর সময় মস্তিষ্কে ডোপামিন আর সেরোটোনিন হরমোনের ক্ষরণ হতে থাকে, যা মানসিক অবসাদ ও দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

৩. ইংল্যান্ডের ‘নিউরোসায়েন্স অ্যান্ড কগনিটিভ সায়েন্স’-এর বিজ্ঞানীদের দাবি, চুমু খেলে মস্তিষ্কে এন্ডরফিন নামের এক ধরণের হরমোনের ক্ষরণ হতে থাকে যা শরীরের ব্যাথা বেদনা কমাতে সাহায্য করে। চুমু খেলে মাইগ্রেনের মতো মারাত্মক যন্ত্রণাও সহজেই কমে যেতে পারে।

৪. একটি সমীক্ষায় মার্কিন বিজ্ঞানীদের দাবি, যারা নিয়মিত অন্তত ২০ সেকেন্ড ধরে চুমু খান, তাদের প্রায় ২ থেকে ৩ কিলোক্যালোরি বার্ন হয় প্রতি মিনিটে।

৫. চুমুর সময় মুখের ৩৪টি পেশি এবং ১১২টি পসট্রুয়াল পেশি সক্রিয় হয়ে ওঠে। ফলে ফেসিয়াল পালসি ও মাসকুলার ডিসটোনিয়ার মতো সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অনকেটাই কমে যায়।

৬. মুখের স্বাস্থ্য ভালো রাখতেও চুমু অত্যন্ত কার্যকরী। চুমু খাওয়ার সময় মুখের ভিতর অনেকরকম লালা ক্ষরিত হয়, একই সঙ্গে নানারকম উৎসেচকও ক্ষরিত হয়।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026