নিউজ

আধার আর প্যান কার্ডের লিঙ্ক করিয়েছেন? জানেন কি সময় পেরিয়ে গেলে কী হবে?

প্যান কার্ডের সাথে আধার সংযুক্তিকরণের কথা আগেই ঘোষণা করেছে কেন্দ্র সরকার। দফায় দফায় বাড়ানো হয়েছে আধার সংযুক্তিকরণের সময়ও। এবার অতিরিক্ত সময়ও শেষ হয়ে এসেছে। আগামী ৩০ শে সেপ্টেম্বর শেষ হচ্ছে প্যান কার্ডের সাথে আধার সংযুক্তিকরণের সময়সীমা। এই সংযুক্তিকরণের সময়সীমা এর আগে মোট ৬ দফায় বাড়ানো হয়েছিল।

শেষ দফায় ৩০ শে মার্চ থেকে সময়সীমা বাড়িয়ে ৩০ শে সেপ্টেম্বর করা হয়েছিল। তবে এবার আর সময় বাড়াতে রাজী নয় কেন্দ্র। কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে দুইয়ের সংযুক্তিকরণ না করালে জরিমানা দিতে হবে গ্রাহককে।

আয়কর দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে প্যান এবং আধার সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পন্ন না হলে দাখিল করা যাবে না আয়কর রিটার্ন, সাথেই ৫০ হাজার টাকার ওপরে লেনদেনও বন্ধ হয়ে যাবে। প্রসঙ্গত, চলতি অর্থবর্ষের ১ লা এপ্রিল থেকে আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করা হয়েছে।

আয়কর দপ্তর সূত্রে জানা গিয়েছে, e-filing ওয়েবসাইট www.incometaxindiaefiling.gov.in-এ গিয়ে ‘লিঙ্ক আধার’ অপশনে ক্লিক করে প্যান কার্ডের সাথে আধার সংযুক্তিকরণ করা যাবে। এছাড়া 567678 অথবা 56161 নম্বরে এসএমএস করেও আধার ও প্যান কার্ড লিঙ্ক করা যবে।

Anirban Kundu

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026