নিউজ

আমফানে বিধ্বস্ত কলকাতাকে ফের সবুজ করার আশ্বাস দিলেন কিং খানের KKR

বাংলাতে গত বুধবার ২০ মে আছড়ে পড়েছিল সুপার সাইক্লোন আমফান। প্রায় ১৩৩ কিলোমিটার বেগে আসা এই ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিলো সবকিছু। এখনও তার রেশ কাটিয়ে উঠতে পারেনি মানুষজন। কলকাতায় কয়েক হাজার গাছ উপড়ে গিয়েছিল। অনেক বাড়িঘর, যানবাহনের ক্ষতি হয়েছে। মারা গেছেন অন্তত ৮০ জন মানুষ। জেলাগুলিতে চারিদিকে ধ্বংসের চিত্র অব্যাহত। এবার এই আমফানে বিধ্বস্ত বাংলাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কিং খান। কলকাতা নাইট রাইডার্সের শীর্ষকর্তা শাহরুখ খান আবার তিলোত্তমাকে সবুজ ও সুন্দর করার আশ্বাস দিলেন।

কেকেআর ও মির ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আমফানের জন্য ক্ষতিগ্রস্ত কলকাতাকে আগের মতো করে আনার জন্য সাহায্য করতে চায়। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কেকেআর অর্থ সাহায্য করছেন। এই অর্থ দিয়ে ঝরে ক্ষতিগ্রস্ত এলাকাতে প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হবে। এছাড়া কেকেআর-র আরেক মালিক জুহি চাওলার নেতৃত্বে কলকাতাকে সবুজ করার জন্য ৫০০০ গাছের চারা রোপণ করার সিদ্বান্ত নেওয়া হয়েছে। এর আগেও এনার নেতৃত্বে কেকেআর কলকাতায় গাছ লাগানোর কাজ করেছিল।

কেকেআর-এর সিইও ও এমডি ভেঙ্কি মাইসোর বলেছেন যে পশ্চিমবঙ্গ ও কলকাতা তাদের কাছে বিভিন্ন কারণে খুব স্পেশ্যাল। বহু বছর ধরে রাজ্য ও কলকাতার মানুষ কেকেআরকে সমর্থন ও ভালোবাসা দিয়েছে। তাই এইসময় দুর্গতদের পাশে থাকার জন্য এটা তাদের একটা ছোট্ট প্রচেষ্টা। কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, রবীন্দ্র সরোবরে মোট ২২০ টি গাছ উপড়ে গেছে। এছাড়া সুভাষ সরোবর, আলিপুর চিড়িয়াখানাতে প্রচুর গাছ উপড়ে গেছে। এর মধ্যে বেশ কিছু গাছ বাঁচানোর চেষ্টা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026