নিউজ

ফের বাড়তে পারে লক ডাউনের মেয়াদ, বিশেষ নজরে দেশের ১১ শহর

ফের বাড়তে পারে লক ডাউনের মেয়াদ। আরও দুই সপ্তাহ বাড়বে লক ডাউন, এমনটাই জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের সূত্রে। দেশ জুড়ে চলছে চতুর্থ দফার লক ডাউন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চতুর্থ দফার লক ডাউনের ঘোষণার আগে জানিয়েছিলেন এই লক ডাউন হবে একেবারে অন্যরকম। সেইভাবেই দেশে চতুর্থ দফার লক ডাউনের মাঝেই চালু হয়েছে রেল পরিষেবা। আগামী ২৮শে মে থেকে চালু হবে অন্তর্দেশীয় বিমান পরিষেবা।

তবে ফের একদফার লক ডাউনে নজরে রাখা হবে দেশের ১১টি শহর। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবি দেশের মোট করোনা আক্রান্তের মধ্যে ৭২ শতাংশ করোনা সংক্রমিত রোগী ওই শহরগুলি থেকেই পাওয়া গিয়েছে। দেশের ওই ১১ টি শহরের মধ্যে রয়েছে কলকাতা, মুম্বাই, দিল্লি, জয়পুর, থানে, সুরাট, আহমেদাবাদ, পুনে, ইন্দোর, চেন্নাই ও বেঙ্গালুরু। এই ১১ টি শহরকে পঞ্চম দফার লক ডাউনে নজরে রাখা হবে। তাছাড়া বাকি অঞ্চলগুলিতে লক ডাউনে শিথিলতা আনবে সরকার। থাকবে না ততটা কড়াকড়ি। এই পঞ্চম দফার লক ডাউনকে বলা হচ্ছে ‘লকডাউন এক্সটেনশন ইন স্পিরিট’।

এদিকে ভিনরাজ্য থেকে নিজ রাজ্যে পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফেরার পরই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যগুলি দাবি করেছে, মহারাষ্ট্র থেকে আগত শ্রমিকদের মধ্যে ৬০ ভাগ শ্রমিকই করেনা সংক্রমিত। এদিকে দেশে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দেড় লক্ষ এরও বেশি। মৃত্যু হয়েছে ৪ হাজারের কিছু বেশি মানুষের। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ফিরেছেন ৬৪,৪২৫ জন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026