গতকাল কলকাতাতে অনুষ্ঠিত হয় এবারের আইপিএল এর নিলাম। আইপিএল ২০২০ এর জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো কাছে শেষ সুযোগ ছিল যথাসম্ভব ঘর গুছিয়ে নেওয়ার। আইপিএল ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে প্রবীণ ক্রিকেটার ৪৮ বছর বয়সী স্পিনার প্রবিন তাম্বে কে ২০ লক্ষ টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স।
এবারের আইপিএলে সবচেয়ে বেশি দর ওঠে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ও টেস্টের এক নম্বর বোলার প্যাট কামিন্স এর। ১৫ কোটি ৫০ লক্ষ টাকায় তাকে ঘরে তুলল কলকাতা নাইট রাইডার্স। কামিন্স ও তাম্বে ছাড়াও ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক ইয়ন মর্গান কে ৫ কোটি ২৫ লক্ষ টাকায় নেয় কেকেআর।
নিলামের দিন কলকাতা থিঙ্ক-ট্যাঙ্ক জানিয়ে দেয় আগামী মরসুমেও কলকাতা দলকে নেতৃত্ব দেবে দীনেশ কার্তিক। দেখে নেওয়া যাক কলকাতার স্কোয়ার্ড কেমন হল।
দীনেশ কার্তিক(অধিনায়ক), শুভমন গিল, আন্দ্রে রাসেল, রাহুল ত্রিপাঠী, বরুণ চক্রবর্তী, সন্দীপ ওয়ারিয়ার, হ্যারি গার্নি, কমলেশ নাগরকোটি, মণিমারন সিদ্ধার্থ, শিবম মাভি, ক্রিস গ্রিন, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, সিদ্ধেশ লাদ, টম ব্যান্টন, সুনীল নারিন, প্রবিন তাম্বে, নীতীশ রানা, ইয়ন মরগান, নিখিল নায়েক, প্রসিদ্ধ কৃষ্ণ, প্যাট কামিন্স, রিঙ্কু সিং।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…