চারিদিকে তৈরি হয়েছে এক হিংসার আবহ। বিক্ষোভ, অবরোধ, বিপর্যস্ত পশ্চিমবঙ্গ, দিল্লি, ব্যাঙ্গালোর প্রভৃতি। ইতিহাসবিদ রামচন্দ্র গুহ কে ধরে বেঁধে তুলে নিয়ে যায় পুলিশ, এমন ঘটনাও দেখেছে ভারতবাসী।
তবে এই হিংসা কি রুখতে এক অভিনব পদক্ষেপ নিলেন চেতন সিং রাঠোর। মিছিলের মধ্যে গাইলেন জাতীয় সংগীত। এর মধ্যে দিয়ে তিনি দেশবাসীর উদ্দেশ্যে এক শান্তির বার্তা পৌঁছে দিতে চাইলেন।
তার এই গানে সাড়া দিলেন হিন্দু মুসলমান সবাই। জাতি ধর্ম নির্বিশেষে সবাই তার গলায় গলা মেলালেন। সারা দেশবাসী দেখলো এক অদ্ভুত বৈচিত্রের মধ্যে ঐক্য সুর।
তবে চেতন সিংয়ের এমন পদক্ষেপে সকলেই খুব প্রশংসা করেছেন। ব্যাঙ্গালোর, দিল্লি, কেরল, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গে যখন হিংসা ও হানাহানি চলছে, এবং পুলিশ যখন প্রায় বিপর্যস্ত এগুলিকে সামলাতে, সেই মুহূর্তে এমন এক অভিনব ভাবনা সত্যিই প্রশংসার দাবি রাখে। এটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথে বেশ ভাইরাল হয়ে গেছে। আর হবে নাই বা কেন, এমন এক অভূতপূর্ব পদক্ষেপকে সকলেই একবাক্যে প্রশংসা করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…