ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

RBI এর তরফে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য সুখবর

সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য সুখবর শোনালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নতুন বছরের শুরু থেকে অর্থাৎ ২০২০ সালের ১লা জানুয়ারি থেকেই NEFT ট্রান্সফারের ক্ষেত্রে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবেনা বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ১লা জানুয়ারি থেকে অনলাইনে NEFT সিস্টেমে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে যেন কোনো অতিরিক্ত চার্জ না কাটে ব্যাঙ্ক গুলি, এই মর্মে রিজার্ভ ব্যাঙ্ক তাদের সমস্ত সহযোগী ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে।

সুতরাং নতুন বছরের শুরু থেকেই সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকরা NEFT সিস্টেমে অনলাইন ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে টাকা ট্রান্সফার করলে কোনোরকম অতিরিক্ত চার্জ তাদের দিতে হবেনা। আরবিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘ডিজিটাল ব্যাঙ্কিংকে আরও গতি দিতে ২০২০ সালের ১লা জানুয়ারি থেকে আরবিআই এর সহযোগী ব্যাঙ্কগুলি NEFT সিস্টেমের মাধ্যমে অনলাইনে হওয়া ট্রান্সফার গুলিতে তাদের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রাহকদের কাছ থেকে কোনও অতিরিক্ত চার্জ আদায় করবে না।’

আরও পড়ুন : আর ব্যবহার করা যাবে না পুরনো ATM কার্ড, ঘোষণা স্টেট ব্যাংকের

এর আগে শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছিল ১৬ই ডিসেম্বর থেকে NEFT সিস্টেমে সারাদিন অর্থাৎ ২৪ ঘন্টা ধরেই ট্রান্সফার করা যাবে। যেটা এতদিন করা যেত প্রতিদিন সকাল ৮’টা থেকে সন্ধ্যে ৭’টা পর্যন্ত এবং মাসের প্রথম ও তৃতীয় শনিবার সকাল ৮’টা থেকে দুপুর ১’টা পর্যন্ত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026