খেলা

পরের সিজনের জন্যও এই ৩ ক্রিকেটারকে ধরে রাখতে চাইবে KKR

কলকাতা নাইট রাইডার্স (KKR) খেলেছে কলকাতা নাইট রাইডার্সের মতোই। ফাইনাল ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে দুরমুশ করে আইপিএল খেতাব উত্তোলন করেছে কেকেআর। তৃতীয়বারের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সেরা হয়েছে কলকাতা। সামনের মরসুমে হতে পারে মেগা অকশন। একাধিক বড় নাম করতে পারেন দল বদল। ক্লাবগুলোর কাছে রিটেন করার অপশনও থাকবে। এবার টিম গেমের জোরে আইপিএল জিতেছে কেকেআর। চ্যাম্পিয়ন দলের একাধিক প্লেয়ারকে ধরে রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। পারফরম্যান্সের দিক থেকে বিচার করলে কলকাতা কাদের রিটেইন করতে চাইবেন? চলুন দেখে নেওয়া যাক সম্ভাব্য ৩ নাম।

হর্ষিত রানা- তরুণ কেকেআর পেসার এই বছর ফ্র্যাঞ্চাইজির হয়ে দারুণ খেলেছেন। ফাইনালে গুরুত্বপূর্ণ দু’টি উইকেট সহ ১৩ ম্যাচে ২০.১৬ গড়ে ১৯ উইকেট তুলে নেন তিনি। ২৭ বছর বয়সী এই পেসার ভালো কাটার, ধারাবাহিকভাবে অফ স্টাম্প লাইনে বোলিং করার ক্ষমতা এবং ডেথ ওভারে বুদ্ধিদীপ্ত বোলিং করে সবাইকে মুগধ করেছেন।

শ্রেয়স আইয়ার- শ্রেয়স তাঁর কৌশলগত দক্ষতার জোরে দলকে অসাধারণ নেতৃত্ব দিয়েছিলেন। এবারের ট্রফি জিতে আইপিএলে তাদের এক দশকের খরা কাটিয়েছেন তিনি। ডানহাতি এই ব্যাটার ব্যাট হাতে ১৪ ম্যাচে ৩৯ গড়ে ৩৫১ রান করেছেন। আহমেদাবাদে কোয়ালিফায়ার ১ এ সানরাইজার্সের বিপক্ষে ম্যাচ জেতানো অর্ধশতরান করেন তিনি।

 

ফিল সল্ট- ডানহাতি ব্যাটার সুনীল নারিনের পরে তাদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। ১২ ম্যাচে ৩৯.৫৫ গড় এবং ১৮২.০১ এর স্ট্রাইক রেটে ৪৩৫ রান সংগ্রহ করেছেন। স্টাম্পের পিছনেও কার্যকর ছিলেন। অনিবার্য কারণে না হলে আগামী মরশুমের জন্য কলকাতা নাইট রাইডার্সের রিটেনশন লিস্টে থাকা উচিত ফিল সল্টের। ২৭ বছর বয়সী এই ইংলিশ ক্রিকেটার উইকেটরক্ষকের ভূমিকার জন্য দীর্ঘমেয়াদি সমাধান হতে পারেন।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026